চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফল পথপরিক্রমায় শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি

রাজু আলীমরাজু আলীম
৯:১০ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০২৩
সাক্ষাতকার
A A

এনআরবিসি ব্যাংক পিএলসি বাংলাদেশের ব্যাংকিং জগতে ইতোমধ্যে একটি উজ্জ্বল অবস্থানে প্রতিষ্ঠিত নাম। চতুর্থ প্রজন্মের ব্যাংক হলেও ব্যাংকিং সেবার উৎকর্ষ, নেটওয়ার্কের প্রসার এবং সেবা পণ্যের বৈচিত্রের কারণে বর্তমানে দেশের আর্থিকখাতে একটি গ্রাহকবান্ধব আধুনিক এবং শক্তিশালী ব্যাংক হিসেবে বহুল আলোচিত। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর গত এক দশকে ক্রমেই বিকশিত হয়েছে। সেবার মানের উৎকর্ষ এনেছে নেটওয়ার্কের বিস্তৃতি ঘটিয়েছে ব্যাংকটি।

নানা চড়াই-উৎরাই পথ পাড়ি দিয়ে এখন এই ব্যাংক দেশের মানুষের আস্থা অর্জন করে নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। এসএমই ব্যাংকিং, রিটেইলস ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামী শরীয়াহ ব্যাংকিং, অফশোর ব্যাংকিং, ডেবিট-ক্রেডিট কার্ড সার্ভিস, বৈদেশিক বাণিজ্য এবং এতদসংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এনআরবিসি ব্যাংক ক্রমেই অত্যন্ত জোরালোভাবে নিজস্ব সক্ষমতা প্রমাণ করেছে।

বিভিন্ন ধরনের আধুনিক উদ্ভাবনী ব্যাংকিং সেবায় উৎকর্ষতা প্রমাণ করে পরপর দু’বার ৬টি বিভিন্ন ক্যাটাগরিতে এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়াও সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড, বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত সেরা ডিলার ব্যাংক, আরটিভি কৃষি মডেল পুরস্কার অর্জন করেছে। সরকারি অটোমেটেড চালান সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ রাজস্ব সংগ্রহণকারী বেসরকারি ব্যাংক হিসেবে বিবেচিত হয়েছে এই ব্যাংক। আন্তর্জাতিক অঙ্গণে এনআরবিসি ব্যাংকের খ্যাতি-পরিচিতি ও ভালো অবস্থানের প্রমাণ মিলেছে গত বছর দুটি আন্তর্জাতিক পুরস্কার লাভের মাধ্যমে। ‘দ্য গ্লোবাল ইকনোমিক্স অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি অর্থনৈতিক প্রকাশনা সংস্থা দ্য ইকনোমিক্স লিমিটেড এবং তাদের নিয়মিত প্রকাশনা সাময়িকী। দুবাইভিত্তিক প্রতিষ্ঠান দ্য গ্লোবাল ইকনোমিক্স লিমিটেড এনআরবিসি ব্যাংককে মোবাইল ব্যাংকিং এ তাদের সেরা উদ্ভাবনী নিদর্শন এনআরবিসি প্ল্যানেট অ্যাপস-এর জন্য এবং দ্রুত বিকাশমান মাইক্রো ফিন্যান্স ব্যাংক হিসেবে পুরস্কৃত করেছে।

ইতোমধ্যে বাংলাদেশের ব্যাংকিং জগতে অন্যতম সেরা নতুন ধারার সূচনাকারী হিসেবে আবির্ভূত হয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ এবং বিকাশ ঘটানোর মাধ্যমে ব্যাংকিং সেবার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য দেখাতে পেরেছে এই ব্যাংক। নতুন প্রজন্মের একটি ব্যাংক হলেও দক্ষতা, অভিজ্ঞতা, সক্ষমতা এবং উৎকর্ষের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এদেশের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে এই ব্যাংক। শহর থেকে দেশের বিভিন্ন এলাকায় পর্যন্ত এনআরবিসি ব্যাংকের নেটওয়ার্ক বিস্তৃতি একটি চমকপ্রদ সাফল্য হিসেবে বিবেচনা করা যায় অনায়সেই।

মোহাম্মদ আদনান ইমাম এফসিসিএ। একজন অভিজ্ঞ পেশাজীবী এবং সফল ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যে দেশ বিদেশে অসাধারণ সাফল্য ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মেধাবী এই ব্যক্তিত্ব। তিনি একজন সম্মানিত ব্রিটিশ সিটিজেন এবং সিআইপি। লন্ডনে বসবাসকারী মোহাম্মদ আদনান ইমাম লন্ডনের ফেলো চার্টাড সার্টিফাইড একাউন্টেন্ট ফিন্যান্স এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ সফল পেশাজীবি হিসেবে বিশ্ববিখ্যাত মেরিল লিঞ্চ ইউরোপ পিএলসিতে দীর্ঘসময় ধরে কাজ করেছেন। দেশ-বিদেশে উচ্চ শিক্ষালাভকারী এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এই মানুষটি দেশে ও বিদেশে টেক্সটাইল, তথ্যপ্রযুক্তি খাত, আউটসোর্সিং, তৈরি পোশাক শিল্প, আর্থিক খাতে ব্যবসায় এবং রিয়েল এস্টেট ব্যবসায় দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছেন। প্রতিটি ক্ষেত্রেই তার অর্জিত সাফল্য খুব সহজেই চোখে পড়ে। তিনি লন্ডন এবং ঢাকা উভয় জায়গাতেই আইপিই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রিয়েল এস্টেট এবং প্রাইভেট ইকুইটি ব্যবসায় নিয়োজিত রয়েছেন।

এছাড়াও টেক্সটাইল, আউটসোর্সিং, তৈরি পোশাক শিল্প এবং আর্থিক খাতে ব্যবসায় কৃতিত্বের প্রমাণ দিয়েছেন। তিনি বর্তমানে এনআরবিসি ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ কমিটির সুযোগ্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিচক্ষন নেতৃত্বে ব্যাংকটি সাফল্যের নতুন নতুন সোপান অতিক্রিম করে ক্রমেই এগিয়ে চলেছে এবং অবস্থানকে সুদৃঢ় করছে। সম্প্রতি আমরা বাংলাদেশের ব্যাংকিং জগতে ক্রমাগত উৎকর্ষের প্রমাণ দিয়ে শক্ত একটি অবস্থানে পৌঁছে যাওয়া বেসরকারি খাতের ব্যাংক এনআরবিসি ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম এফসিসিএর মুখোমুখি হয়েছিলাম। এই অসাধারণ সফল মানুষটির মুখোমুখি হয়ে অন্তরঙ্গ আলাপচারিতায় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছি আমরা। যেখানে তাঁর অসাধারণত্ব, সক্ষমতা এবং প্রগতিশীল আধুনিক উদ্ভাবনী চিন্তা-ভাবনার উজ্জ্বল প্রকাশ ঘটেছে। বাংলাদেশের বাংলাদেশের ব্যাংকিং অঙ্গণের একজন মেধাবী ও সফল ব্যক্তিত্ব মোহাম্মদ আদনান ইমাম এফসিসিএর সঙ্গে দীর্ঘ আলাপচারিতার চুম্বকাংশ এখানে তুলে ধরা হলো।

Reneta

সাক্ষাৎকার নিয়েছেন রাজু আলীম

প্রশ্ন: চতুর্থ প্রজন্মের একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে বর্তমানে এনআরবিসি ব্যাংক পিএলসির অবস্থান কোথায়?
মোহাম্মদ আদনান ইমাম: আমাদের ব্যাংকটি প্রতিষ্ঠার পর এর মধ্যে ১০ বছর সময় পেরিয়ে গেছে। এই সময়ে আমরা নানাভাবে সমৃদ্ধ হয়েছি। এগিয়ে গেছি অনেক। এখন আর আমাদের চতুর্থ প্রজন্মের আনকোরা একটি ব্যাংক ভাবার অবস্থায় নেই। তৃতীয় প্রজন্ম এমনকি প্রতিষ্ঠিত প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ব্যাংকগুলোর কাতারে নিজেদের অন্তর্ভূক্ত করতে সক্ষম হয়েছে এনআরবিসি ব্যাংক। বহুমুখী সাফল্যে সমৃদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে এই ব্যাংক। বর্তমানে আমাদের মূলধনের পরিমাণ ১৮ হাজার কোটি টাকা। সারাদেশে আমাদের নেটওয়ার্কের বিস্তৃতি ১৬০০ ছাড়িয়েছে। শহর বন্দর সর্বত্রই শাখা, উপশাখা, এটিএম বুথ প্রভৃতির মাধ্যমে আপামর জনসাধারণকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছি। পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিবছর বিপুল পরিমাণ ডিভিডেন্ট দিয়ে যাচ্ছি। আমাদের ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উজ্জ্বল একটি বিষয় হলো -আমাদের একটি স্বচ্ছ এবং শক্তিশালী বোর্ড রয়েছে। যাদের বিজ্ঞ নেতৃত্ব এবং সুদক্ষ পরিচালনায় ব্যাংকটির সকল কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। এখানে অনিয়ম, অস্বচ্ছতা, দুর্নীতি কিংবা স্বেচ্ছাচারিতার কোনো অবকাশ নেই। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমরা এখানে প্রতিটি লোন প্রপোজল সুক্ষভাবে যথাযথ নিয়ম, বিধি অনুসরণ করে যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি। কোনো ধরনের পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, অনিয়মের সুযোগ নেই কোথাও। এ কারণেই গত কয়েকবছরে আমাদের ব্যাংকিং সেক্টরে বেশ অনেক অনিয়ম, দুর্নীতি কেলেঙ্কারী দুর্নীতির ঘটনা ঘটলেও আমাদের ব্যাংকে তেমন কিছুই ঘটেনি। চমৎকারভাবে পরিচালিত হচ্ছে সবকিছু। তা ছাড়া আমরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় অনেকটাই সংযত। আগ্রাসী ব্যাংকিং এ বিশ্বাসী নই। আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট, ডলারসংকট, মূল্যস্ফীতির প্রবৃদ্ধি ইত্যাদি বিবেচনায় আমরা রক্ষণশীল মনোভাব পোষণ করে পথ চলছি। ফলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কোনো ধরনের সংকট কিংবা বিপদে পড়ছি না। স্বাচ্ছন্দ্য গতিতে এগিয়ে চলেছে সবকিছুই।

প্রশ্ন: প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগের ফসল এই এনআরবিসি ব্যাংক। এরকম আরও বেশ কয়েকটি বাংলাদেশি ব্যাংক রয়েছে, যেগুলো প্রবাসীদের বিনিয়োগ প্রচেষ্টার ফসল। দেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ততটা উৎসাহী এবং আগ্রহী হচ্ছেন না যদিও সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে নানাভাবে আহ্বান করা হচ্ছে। নানা ধরনের সহযোগিতা ও প্রণোদনার কথা বলা হচ্ছে। ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে অনেক প্রচারণা চালানো হচ্ছে, কিন্তু সে অনুযায়ী সাড়া মিলছেনা আশাব্যঞ্জকভাবে। এ বিষয়ে আপনার অভিমত জানতে চাই।

মোহাম্মদ আদনান ইমাম: আপনার বক্তব্যের বা প্রশ্নের সঙ্গে আমি পুরোপুরি একমত হতে পারছি না। আমার জানামতে এখন বাংলাদেশে প্রচুর বিদেশি-প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। আমি নিজে দেশের তেমনি একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছি। যেখানে অনেক বিরাট অংকের বিনিয়োগ হয়েছে। এরকম আরও অনেক বিদেশি বিনিয়োগ আসছে কিংবা এসেছে। আমি দৃঢ় কণ্ঠে বলবো, বাংলাদেশ বর্তমানে বিশ্বের বিনিয়োগকারীদের জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ গন্তব্য হিসেবে গণ্য হচ্ছে। এখানে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে প্রত্যাশিত পরিমাণে বিদেশ থেকে বিনিয়োগ আসতে পারছে না। এর পেছনে অনেক কারণ তো রয়েছে। এর মধ্যে একটি কারণ হিসেবে বলবো, পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট চলছে। দশ বছর আগে একজন প্রবাসী বিদেশে যে পরিমাণ আয় করতেন তার বিনিময়ে অনেক টাকা পাওয়া যেত। এখন সেখানে আয় বাড়লেও মূল্যস্ফীতির কারণে তাদের হাতে বিনিয়োগ করার মতো তেমন যথেষ্ট পরিমাণ অর্থ থাকছে না। এসব কারণে হয়তো আশানুরুপ বিনিয়োগ আসছে না দেশে। তবে আমাদের এখানে সরকার বিনিয়োগের ক্ষেত্রে বিরাজমান বাধা ও প্রতিকূলতা দূর করতে সচেষ্ট। বিডা প্রতিষ্ঠার পর সুযোগ-সুবিধার বিস্তৃতি ঘটেছে দ্রুত। বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে যেখানে প্রবাসী বাংলাদেশিও বিদেশি উদ্যোক্তারা যাতে ইচ্ছেমতো পছন্দনীয় খাতে বিনিয়োগ করতে পারছেন। গত দেড় দশকের বেশি সময়ে আমাদের দেশের যে অভাবনীয় অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়ন ঘটেছে তা উল্লেখ করার মতো। বিদেশেও যারা চাকরি-বাকরি ব্যবসা-বাণিজ্য করছে তাদের আয়ের পরিমাণও বেড়েছে। তবে সেখানেও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিনিয়োগের জন্য যথেষ্ট পরিমাণ অর্থের সংস্থান করতে পারছে না। এটার জন্য আমাদের দেশের কোনো কিছুকে দায়ি করা যাবে না। আমি আমেরিকান একটি বড় কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছি যেখানে তাদের বিনিয়োগ ৪৮০ বিলিয়ন ডলার, যার নাম কেকেআর। এছাড়া প্রতিদিন নতুন নতুন বিনিয়োগকারী নানা ধরনের ব্যবসা-বাণিজ্য উদ্যোগের প্রস্তাবনা নিয়ে আসছেন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন দেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রোড শোর আয়োজন করছে। আমি সেটাকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই।

বাংলাদেশে তরুণ প্রজন্ম অনেক সম্ভাবনার আলো দেখাচ্ছে। তাদের নিয়ে আমরা আশাবাদী হতে পারছি। তাদের হাত ধরে এখানে সম্ভাবনার দুয়ার খুলে যাবে। এখানে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধিতে তাদের অনেক ভূমিকা রয়েছে। আইসিটি খাতে তরুণ প্রজন্ম গত এক দেড় দশকে অনেক চমক দেখিয়েছে। তাদের ওপর নির্ভর করেই বাংলাদেশে বিনিয়োগ পক্রিয়া আরও বেগবান হবে আমার দৃঢ় প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে বেশ মনোযোগী। এটাও বড় একটি শক্তিশালী ভূমিকা রাখছে এ ক্ষেত্রে।

প্রশ্ন: পৃথিবীর বিভিন্ন দেশে এখন বিপুল সংখ্যক বাংলাদেশী চাকরি বাকরি ও অন্যান্য ব্যবসা-বাণিজ্য করছেন। তাদের টাকা-পয়সা সেখানকার বিভিন্ন ব্যাংকে জমা রাখছেন। আমাদের দেশীয় ব্যাংকগুলোর শাখা সেখানে নেই। ফলে বাধ্য হয়ে সেখানে বিদেশি ব্যাংকে টাকা জমা রাখছেন। এনআরবিসি ব্যাংক বিদেশে তার শাখা নেটওয়ার্ক বিস্তৃতির বিষয়ে তেমন কোনো পরিকল্পনা করছে কি ?

মোহাম্মদ আদনান ইমাম: এখন আর্থিক লেনদেনের জন্য বিভিন্ন দেশে ব্যাংক শাখা স্থাপনের প্রয়োজন পড়ে না। কারণ গ্লোবাল ইকোনমির সুবাদে এখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছি। ব্যাংক শাখা নেটওয়ার্ক ছাড়াও এখন বিভিন্ন ধরনের লেনদেন সম্ভব। এছাড়া অফশোর ব্যাংক এর কার্যক্রম চলছে বিদেশি নানা ব্যাংকের সঙ্গে। বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে ফরেন রেমিট্যান্স প্রবাহ বিদ্যমান সেই অনেক আগে থেকেই। মাত্র কয়েকটি বিদেশি ব্যাংকের শাখা এদেশে আছে। অথচ আমরা দেশে থেকেই পৃথিবীর নানা দেশের ব্যাংকের সঙ্গে লেনদেন চালিয়ে যাচ্ছি। এখন ফিনটেক মানে ফিন্যানসিয়াল টেকনোলজির বদৌলতে আন্তদেশীয় আর্থিক লেনদেন অতি সহজে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব কারণেই বিদেশে আমাদের ব্যাংকের শাখা স্থাপন জরুরি নয়। এখন কার্ডের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে গিয়ে লেনদেন করা সম্ভব। এজন্য ব্যাংক শাখায় যাওয়ার দরকার হচ্ছে না।

প্রশ্ন: বর্তমানে বিশ্বজুড়ে আধুনিক তথ্য প্রযুক্তি তথা ডিজিটাল বিপ্লব চলছে। বাংলাদেশেও তার জোয়ার চলছে। তেমনি প্রেক্ষাপটে এনআরবিসি ব্যাংক ডিজিটাল প্রযুক্তিকে ব্যাংকিং সেবায় প্রয়োগে কতোটা সফল ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে জানতে চাই।

মোহাম্মদ আদনান ইমাম: এনআরবিসি ব্যাংক পিএলসি আধুনিক ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ব্যাংকিং সেবাকে গতিশীল ও যুগোপযোগী করার ক্ষেত্রে শতভাগ সফল। আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করেছি আমরা সব গ্রাহকের জন্য। আমাদের প্ল্যানেট মোবাইল অ্যাপস পরিবেশবান্ধব, সহজে ব্যবহারযোগ্য একটি ব্যবস্থা নিঃসন্দেহে। ব্যাংকিং সেবাসমূহকে সহজলভ্য, সহজসাধ্য করে লেনদেনকে দ্রুততর এবং সাবলীল করেছে আমাদের এই প্ল্যানেট মোবাইল অ্যাপস। আমরা এতোটা সাফল্যের পরও থেমে নেই। আরও নতুন নতুন ডিজিটাল ব্যাংকিং সেবাপণ্য উদ্ভাবন এবং তা গ্রাহকদের জন্য নিয়ে আসার প্রক্রিয়া চলছে। ক্যাশলেস স্মার্ট ব্যাংকিং ও ব্যাংকিং লেনদেনকে জনপ্রিয় এবং সহজলভ্য করে তুলতে আমরা সবসময় এগিয়ে থাকতে চাই।

প্রশ্ন: বিভিন্ন বেসরকারি ব্যাংকের চেয়াম্যান নিয়োগ, পরিচালক মনোনয়ন নিয়ে অনেক অভিযোগ শোনা যায়। এক্ষেত্রে প্রভাবশালীদের অন্যায়মূলক হস্তক্ষেপ, অনিয়ম, দুর্নীতির, কেলেঙ্কারির কথা দেশজুড়ে বিতর্ক সমালোচনার জন্ম দিচ্ছে মাঝেমধ্যে। এক্ষেত্রে এনআরবিসি ব্যাংক কতোটা মুক্ত রাখতে পারছে?

মোহাম্মদ আদনান ইমাম: আমাদের পরিচালনা পর্ষদের নীতি হলো, একতা এবং পারস্পরিক শ্রদ্ধবোধ। আমাদের ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক পদে যারা নিয়োগ পান তারা তাদের যোগ্যতা, অভিজ্ঞতা ও সক্ষমতার ওপর ভিত্তি করে মনোনীত হয়ে থাকেন। অন্যায়মূলকভাবে প্রভাব খাটিয়ে অযোগ্য কেউ পরিচালক কিংবা চেয়ারম্যান হতে পারে না। পরিচালক হিসেবে অর্পিত দায়িত্ব দক্ষভাবে পরিপালনে যিনি সক্ষম তাকেই নির্বাচন করা হয়। এখানে স্বেচ্ছাচারিতা, অন্যায়মূলকভাবে প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই। এসব কারণে এনআরবিসি ব্যাংকের সাফল্যের এবং এগিয়ে চলার প্রক্রিয়া থেমে নেই। প্রতিদিনই সমৃদ্ধির নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করে চলেছি আমরা। আগামিতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

প্রশ্ন: আপনি আমাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মোহাম্মদ আদনান ইমাম: আপনাকেও অনেক ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনআরবিসি ব্যাংক পিএলসিপ্রবাসীর স্বপ্নমোহাম্মদ আদনান ইমাম এফসিসিএ
শেয়ারTweetPin

সর্বশেষ

আফকন ফাইনাল বিতর্কে পদত্যাগ করলেন সিএএফ সেক্রেটারি

মার্চ ৩০, ২০২৬

দামী স্মার্টফোন নষ্ট হতে পারে যেসব কারণে

মার্চ ৩০, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে এপর্যন্ত ৮৫৮টি ফ্লাইট বাতিল

মার্চ ৩০, ২০২৬

কলেজ শিক্ষকদের ছুটি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

মার্চ ৩০, ২০২৬

ইরান ১৫ দফা দাবির ‘বেশিরভাগ’ মেনে নিয়েছে, দাবি ট্রাম্পের

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT