রাজনীতি

এখন যারা সংস্কারের কথা বলছেন তাদের কোন ম্যান্ডেট নেই: আমির খসরু

আমির খসরু ভাষণ দিচ্ছেন, রাজনৈতিক বক্তৃতা চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমির খসরু একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বাংলায় লেখা ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন যারা সংস্কারের কথা বলছেন তাদের কোন ম্যান্ডেট নেই। তবে সংস্কার কমিশন হয়েছে ভালো কথা, কমিশন রিপোর্ট এবং আমাদের ৩১দফাসহ আগামী সংসদে পেশ করা হবে।

তিনি আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খসরু বলেন, সংস্কার করে বাংলাদেশের পরিবর্তন হবে না, রাজনৈতিক সংস্কারে আমাদেরকে মনোযোগী হতে হবে।

চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সভায় আরো বক্তৃতা করেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর সভাপতি আলহাজ্ব এরশাদ উল্লাহ, আবুল হাসেম বক্কর, নাজিমুর রহমান, শেখ তৌহিদুল ইসলাম সহ অন্যরা।

বিষয়:আমির খসরু মাহমুদ চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…