এবার পাল্টা জবাব দিতে ইরানে ইসরায়েলের হামলা
ইসরায়েলের হামলার পর ইরানে উত্তেজনা, তেলবাহী বিমান ও ইসরায়েলি নেতা, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার রাতে রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কীভাবে এসব বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজধানীর কাছেই কারাজ শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






