বাংলাদেশ

নতুন সেনাপ্রধান নিয়োগের প্রজ্ঞাপন জারি

নতুন সেনাপ্রধানের ছবি, বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সেনাপ্রধানের ছবি, বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, সেনা পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাহিদা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে জেনারেল পদ পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন ২০১৮ অনুসারে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হলো।

এর আগে আইএসপিআরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)-কে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ অপরাহ্ন থেকে ৩ বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়:ওয়াকার-উজ-জামান প্রজ্ঞাপন জারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…