চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই দুই শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

সেই দুই শর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শর্ত অনুযায়ী খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না এবং তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ‘সাজাপ্রাপ্ত কয়েদি বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দাখিলকৃত আবেদন এবং আইন মন্ত্রণালয়ের আইনগত মতামতের আলোকে
ফৌজদারি কার্যবিধির ধারা ৪০১ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল নং-১৬৭৬ /১৮ (বিশেষ আদালত নং-৫, ঢাকা এর বিশেষ মামলা নং-১৭/২০১৭ থেকে উদ্ভূত) এবং বিশেষ আদালত নং-৫, ঢাকা এর বিশেষ মামলা নং-১৮/ ২০১৭-এ প্রদত্ত বেগম খালেদা জিয়া’র দণ্ডাদেশ শর্ত সাপেক্ষে ২৫-০৯-২০২৩ খ্রি. তারিখ হতে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। শর্তগুলো হচ্ছে, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন; এবং উক্ত সময়ে তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না।’

করোনা মহামারির ভেতর ২০২০ সালের ২৫ মার্চ সরকার খালেদা জিয়ার কারাদণ্ড ছয় মাসের জন্য স্থগিত করার পর কারাগার থেকে মুক্তি পান তিনি। এর পর দফায় দফায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে কারাদণ্ড স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে সরকার।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালতে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা। পরের বছর ২০২১ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট এই মামলায় তার আপিল খারিজ করে সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করে দেন।

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার আরেকটি বিশেষ আদালত সাবেক এই প্রধানমন্ত্রীকে ৭ বছরের কারাদণ্ড দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেওয়ারিশ কুকুর অপসারণে হাইকোর্টের রুল

জুন ২১, ২০২৬

বাবার আয়ের অর্ধেক যেত তৌসিফের স্কুলের বেতনে!

জুন ২১, ২০২৬

টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশই হয়ে গেল বাংলাদেশ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

জুন ২১, ২০২৬

‘মামুনুল হককে নিয়ে সংসদে মন্তব্য অনভিপ্রেত, বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে’

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT