বিনোদন

বদলে গেল রণবীরের ‘রামায়ণ’-এর সীতা?

বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে হাস্যোজ্জ্বল তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন তরুণ-তরুণী বিভিন্ন পরিবেশে হাস্যোজ্জ্বল ও সুন্দরভাবে উপস্থাপিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবছরের মার্চ মাস থেকেই নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর শুটিং শুরু হওয়ার কথা। তার আগেই বদলে গেল সীতা।

রণবীর কাপুরের এই ছবিতে এর আগে সীতার চরিত্রে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর নাম শোনা গেলেও জানা গেল সাই পল্লবীর বদলে বেছে নেওয়া হয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে।

‘বাওয়াল’ ছবিতে জাহ্নবীর সঙ্গে কাজ করেছেন নীতেশ। তখন থেকেই অভিনেত্রীকে পছন্দ পরিচালকের। তার মনে হয়েছে সীতার চরিত্রে জাহ্নবীকেই সবচেয়ে ভালো লাগবে।

লন্ডন ও মুম্বাই মিলিয়ে ১২০ দিন ধরে ‘রামায়ণ’-এর শুটিং হবে। লঙ্কার অংশের শুটিং হবে লন্ডনে, এই অংশে যশ যোগ দেবেন রণবীরের সঙ্গে।

এই ছবিতে ‘রাম’ চরিত্রে অভিনয়ের জন্য রণবীর স্বেচ্ছায় মদ্যপান ছেড়েছেন। আমিষ ত্যাগ করে নিরামিষ খাওয়া শুরু করেছেন। শুধু তাই নয়, বাদ দিয়েছেন লেট-নাইট পার্টিও।

শোনা গেছে, রাবণের ভূমিকায় দেখা যাবে ‘কেজিএফ’ তারকা যশকে। বিভীষণের চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপতি। আর হনুমান হচ্ছেন সানি দেওল।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:জাহ্নবী কাপুর নীতেশ তিওয়ারি রামায়ণ সাই পল্লবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…