চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরওয়ের জেতা ম্যাচে চোটে পড়েছেন অধিনায়ক ওডেগার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
নরওয়ের ম্যাচে ফুটবল খেলোয়াড়রা মাঠে আহত খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেশনস লিগে অস্ট্রিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে নরওয়ে। তবে জেতা এ ম্যাচে চোটে পড়েছেন নরওয়ে ও আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। অস্ট্রিয়ার মিডফিল্ডার ক্রিস্টোফ বামগার্টনারের সাথে সংঘর্ষে বাম গোড়ালিতে বাজেভাবে আঘাত পান।

নরওয়ের কোচ স্টেলে সোলবাক্কেন ওডেগার্ডের অবস্থা সম্পর্কে জানিয়েছেন, ‘ড্রেসিংরুমে মার্টিন ওডেগার্ডের চোট বেশ বাজে দেখাচ্ছিল এবং ফিজিওথেরাপিস্ট তার আশেপাশে ঘুরছিল। তার আসলে মাঠে নামার মত অবস্থা ছিল না এবং আমরা জানি তার গোড়ালি মচকে গেছে। আমরা যারা ফুটবল খেলেছি তারা জানি, লিগামেন্ট ছিঁড়ে না গেলে এটা ঠিক হয়ে যেতে পারে।’

‘নরওয়ের ডাক্তার ওলা স্যান্ড জানিয়েছেন, ‘ওডেগার্ড বেশ ভালো আছে। তার গোড়ালি হালকা মচকে গেছে। তার বিষয়টি আমরা সন্ধ্যার দিকে দেখব এবং আগামীকাল কী করা যায় সেটি করতে হবে। গোড়ালির মচকে যাওয়ার বিষয়টি সরাসরি মোকাবেলা করা কঠিন, তাই আমাদের দেখতে হবে কীভাবে এটি নিয়ে কাজ করা যায়।’

Banglabid

‘হোটেলে ফিরে আমরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করব। হয়তো তার সম্পর্কে সটিক ধারণা পেতে আল্ট্রাসাউন্ড ব্যবহার করতে হবে। আমরা ধরতে না পারলে, আগামীকাল একটি এমআরআই করা হবে।’

ওডেগার্ডের চোটের আগে দুদলের ব্যবধান ১-১ ছিল। পরে ৮০ মিনিটে আর্লিং হালান্ডের গোলে ২-১ জিতে মাঠ ছাড়ে ভাইকিংসরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রিয়াআর্সেনালওডেগার্ডনরওয়েনেশনস লিগলিড স্পোর্টসসোলবাক্কেনস্যান্ডহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT