রাজনীতি

বিএনপির অবরোধে রাজধানীতে স্বাভাবিক চিত্র

ঢাকায় যানজট ও ট্রাফিক পরিস্থিতি, অবরোধের কারণে রাস্তায় যানবাহনের চাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর রাস্তায় যানবাহন ও মোটরসাইকেল চলাচল, অবরোধের কারণে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক নয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকার পতন ও তফসিল বাতিলের দাবিতে বিএনপি দশম অবরোধ কর্মসূচি চলছে। তবে রাজধানীর চিত্র অনেকটাই স্বাভাবিক। যান চলাচল ও লোকসমাগম সবই বেড়েছে। এমনকি কোথাও ট্রাফিক জ্যামও ছিল।

জানা যায়, ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি’র নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকেই টানা কর্মসূচি পালন করছে বিএনপি। সে ধারাবাহিকতায়ই বুধবার ৬ ডিসেম্বর ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত আবারও ৪৮ ঘন্টার অবরোধ দিয়েছে দলটি। যদিও রাজধানীর চিত্র অনেকটাই আগের মতো। কোথাও কোথাও ট্রাফিক জ্যামও ছিল।

দূরপাল্লার বাস কম আসায় রাজধানীতে বাইরে থেকে মানুষ আসছে কম। ছোট যান চালকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে জানান তারা।

অপরদিকে মোড়ে মোড়ে চা দোকাগুলোতেও মানুষের ভীড় বাড়ছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের অবস্থানও ছিল।

বিষয়:দূরপাল্লার বাস বিএনপির হরতাল অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…