কারফিউ শিথিল থাকার সময়ের মধ্যে বুধবার (২৪ জুলাই) থেকে দূরপাল্লার বাস চলছে। তবে রাজধানীর অভ্যন্তরীণ রুটেও বিভিন্ন বাস চলতে দেখা গেছে।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এই সময়ে দূরপাল্লার বাস চালাতে মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালে বলা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
অভ্যন্তরীণ রুটে বাস চলবে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।








