বিনোদন

করোনায় কাবু নোরা ফাতেহি

নোরা ফাতেহি সুন্দর পোশাকে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোরা ফাতেহি একটি সুন্দর পোশাকে পোজ দিচ্ছেন, তার চেহারায় আত্মবিশ্বাস ও সৌন্দর্য প্রকাশ পাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। খুব স্বাভাবিকভাবেই বলিউডেও পড়ছে এর প্রভাব। একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। সেই তালিকায় যুক্ত হলেন আবেদনময়ী তারকা নোরা ফাতেহি।

করোনার মৃদু উপসর্গ নয়, বেশ ভালোই ভুগতে হচ্ছে নোরাকে। এমনটাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের সাথে ভাগ করেছেন বলিউডের এই লাস্যময়ী।

সেখানে নোরা জানান, গত কয়েকদিন ধরে ঘরবন্দি ছিলেন তিনি। আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন। কোভিডের সমস্ত বিধি নিষেধ মেনে চলছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা জানান, কোভিডের খুব শক্ত পোক্ত প্রভাব পড়েছে তার উপর। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। বিগত কয়েক দিন ধরে বিছানা ছেড়ে উঠতে পারছেন না তিনি। এসময় সকলকে মাস্ক পরার এবং সচেতন থাকারও পরমর্শ তেন এই আইটেম গার্ল!

অভিনেত্রীর কথায়, সকলের উপর করোনার আলাদা আলাদা প্রভাব পড়ছে। তার উপর করোনার বড়সড় প্রভাব পড়েছে। এই মুহূর্তে নিজে সুস্থ হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন তিনি। নোরার কথায়, স্বাস্থ্যের থেকে জরুরী আর কিছু নেই। সকলকে সুস্থ এবং সচেতন থাকার পরমর্শ দিয়েছেন তিনি।

সম্প্রতি অভিনেত্রীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন নোরা। বুধবার থেকে অভিনেত্রীর যে ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলি আগের ইভেন্টের। দিনকয়েক কোথাও যাননি নোরা। তাই পুরনো ছবি এড়িয়ে চলার অনুরোধ করেছেন তারা।

বিষয়:corona নোরা নোরা ফাতেহি বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…