নূরউদ্দিন মাহমুদ কামালের দাফন বনানী কবরস্থানে সম্পন্ন
নূরউদ্দিন মাহমুদ কামালের দাফন সম্পন্ন, বনানী কবরস্থানে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব ও পিডিবির চেয়ারম্যান নূরউদ্দিন মাহমুদ কামালের দাফন বনানী কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা হয়। সেখানে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার জানানো হয়। তিনি বিমান বাহিনীর সাবেক প্রধান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তম এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনের বড় ভাই। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






