বাংলাদেশ

অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন আর নেই

অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন আর নেই

অধ্যাপক মুনতাসীর মামুনের সহধর্মিণী ফাতেমা মামুন (৭৫) আর নেই। সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পরিবার থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফাতেমা মামুন ব্যাংকার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা রয়া মুনতাসীর, দুই পুত্র মিসবাহউদ্দিন মুনতাসীর ও নাবিল মুনতাসীর এবং পাঁচ নাতি নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

চাঁদপুরের কচুয়ায় জানাজা শেষে ফাতেমা মামুনকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

বিষয়:ফাতেমা মামুনমুনতাসির মামুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…