গোপালগঞ্জে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ মধুমতি নদীর সংযোগ উরফি ইউনিয়নের খাল থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জে মধুমতী নদীর শাখা খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৩৫ বছর) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত মো, সিরাজুল ইসলাম।
তিনি জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন উরফির খালে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই খাল থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে। আনুমানিক তার বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে বলে ধারনা করা হচ্ছে।
নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশবেড় জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় পাওয়া গেলে মতুর কারন জানা যাবে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম।






