ফুটবল

কনফারেন্স লিগে রাতে ইতিহাস গড়া নোনান সকালে স্কুলে

নোনান ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোনান ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে, জয় উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের পর শুরু হয়েছে উয়েফার ইউরোপা কনফারেন্স লিগের শেষ ষোলোর প্লে-অফের ম্যাচ। এ আসরে একদিন আগে নরওয়ের ক্লাব মোলডের বিপক্ষে খেলতে নেমেছিল আয়ার‌ল্যান্ডের ক্লাব শার্মক রোভার্স। ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে খেলতে নেমেছিলেন ১৬ বর্ষী মাইকেল নোনান। ইতিহাস গড়া ম্যাচের একমাত্র গোলটি করে পরেরদিন তিনি গেছেন স্কুলে, যা বেশ আলোড়ন তুলেছে।

ম্যাচের ৫৭ মিনিটে একমাত্র গোলটি করে উয়েফা কনফারেন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন আইরিশ ফরোয়ার্ড। রেকর্ড গড়ার পথে তার বয়স ছিল ১৬ বছর ১৮৭ দিন। উয়েফার সব প্রতিযোগিতা মিলে দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতা এখন তিনি।

ইতিহাস গড়া নোনানের স্কুলে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মা স্যান্ডি নোনান। লিখেছেন, ‘বাড়ি ফিরে সে আবারও স্কুলের পথে…।’

এর আগের আরেকটি পোস্টে স্যান্ডি নোনান লিখেছিলেন, ‘এটা বলা মনে হয় নিরাপদ যে, পৃথিবীতে আজকে রাতে সবচেয়ে গর্বিত মা মনে হয় আমি।’

নোনানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ক্লাব শার্মক, ‘কি দারুণ মুহূর্ত! মাইকেল নোনান ইউরোপে সবচেয়ে কম বয়সী গোলস্কোরার হয়েছেন যার বয়স ১৬ বছর ১৮৭ দিন।’

আয়ারল্যান্ডের প্রথম কোনো দল হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার প্লে-অফ পর্বে খেলছে শার্মক। পরের রাউন্ড খেলবে আগামী বৃহস্পতিবার।

বিষয়:আয়ারল্যান্ড কনফারেন্স লিগ নরওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…