শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটে সরকার মনোনীত নতুন ৫ সদস্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেটের ছবি, লাল ইটের স্থাপনা ও গেটের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেটের ছবি, লাল ইটের স্থাপনা ও গেটের প্রবেশদ্বার, সবুজ গাছপালা ও রাস্তা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হিসেবে সরকারের উচ্চপদস্থ ৫ কর্মকর্তাকে মনোনয়ন দেয়া হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের এক সিনেটর চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সিনেটর জানান, গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারের ৫ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের সিনেটর হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট-১৯৭৩ এর ১৯ (সি) ধারা অনুযায়ী তাদেরকে মনোনয়ন দেয় সরকার।

মনোনীত সিনেটররা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, ঢাকা বিভাগের কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-২), এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১।

আগামী ৩ বছর তারা এ দায়িত্ব পালন করবেন। তবে সিনেট অধিবেশনে অংশগ্রহণের প্রেক্ষিতে এ মেয়াদ শুরু হবে।

শনিবার বিকাল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়টির ৪০তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসভায় সরকার কর্তৃক মনোনীত এ ৫ সিনেটরের অংশগ্রহণের কথা রয়েছে।

বিষয়:সিনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…