চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছটকুর সিনেমায় গাইলেন নোলক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৩
বিনোদন
A A

‘সত্যের মৃত্যু নেই’ সহ বেশকিছু জনপ্রিয় সিনেমার পরিচালক ছটকু আহমেদ ‘আহারে জীবন’ নামে নতুন সিনেমা নির্মাণ করছেন। জনপ্রিয় তারকা জুটি ফেরদৌস-পূর্ণিমা অভিনীত এ সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। সেই সিনেমায় গান করলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু।

নির্মাতা ছকটু আহমেদ জানান, পারিবারিক ও সামাজিক গল্পে নির্মিত এ সিনেমায় জনপ্রিয় সব শিল্পীদের কণ্ঠে থাকছে শ্রুতিমধুর কিছু গান থাকছে। তার মধ্যে টাইটেল গানে কণ্ঠ দিলেন নোলক বাবু।

সেই গানটির সুর করেছেন এস আই শহীদ। কথা লিখেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু।সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।

সরকারি অনুদানের নির্মিত ‘আহারে জীবন’ ছবিতে গানটি গেয়ে উচ্ছ্বসিত শিল্পী নোলক বাবু। তিনি বলেন, খুব চমৎকার গল্পটি। আমি পড়েছি। আর যে গানটি গেয়েছি সেটির কথা অসাধারণ। প্রিয় পরিচালক জাকির হোসেন রাজু ভাই লিখেছেন। তিনি সিনেমার গান লেখার জন্য সবসময়ই সফল। তার লেখা বেশ কিছু রোমান্টিক গান আমার প্রিয়। আশা করছি এই গানটি অনেকের প্রিয় হবে। আর এস আই শহীদের সুরটিও করেছেন ছবির গল্প ও গানের কথার সঙ্গে মিলিয়ে। বিরহ, বেদনা দারুণভাবে ফুটে উঠেছে।

‘আহারে জীবন’ সিনেমায় ফেরদৌস-পূর্ণিমা জুটি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, জয় চৌধুরী, মৌমিতা মৌ, রেবেকা, শাহনূর প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানজয় চৌধুরীজাকির হোসেন রাজুমিশা সওদাগরমৌমিতা মৌরেবেকাশাহনূর
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT