ভিডিও নিউজ

এই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না: শেখ হাসিনা

শেখ হাসিনা নির্বাচনের প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দ্বাদশ সংসদে এমপি হিসেবে শপথ নেয়ার পর সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যোগ দেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের জনসভায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিলো তারা ব্যর্থ হয়েছে।

বিষয়:জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…