বাংলাদেশ

নোবেল জয়ী মানেই তিনি ফেরেস্তা নন: পররাষ্ট্রমন্ত্রী

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দায়ী ব্যক্তিকে আটক করেছেন ড. মোমেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন কোরআন পোড়ানোর ঘটনায় দায়ী ব্যক্তিকে আটক করার বিষয়টি ঘোষণা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নোবেল জয়ী মানেই তিনি ফেরেস্তা নন। অনেক নোবেল জয়ী জেল খেটেছেন। নোবেল জয়ী হলেই তিনি সব আইনের ঊর্ধ্বে নন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কেস করেনি। যাদের ঠকিয়েছে তারা মামলা করেছে। কোর্টকে সরকার প্রভাবিত করে না। পুরোটা না জেনে বিশ্বের নামিদামি লোক বিবৃতি দিয়েছেন, এটা দুঃখজনক।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিচারাধীন মামলা বন্ধে ইউরোপিয়ান কাউন্সিলের বিতর্ককে অভ্যন্তরীন হস্তক্ষেপ বলে মনে করে বাংলাদেশ। কোন ধরনের অপপ্রচার হলে বসে থাকবে না বাংলাদেশ।

বিষয়:নোবেল জয়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…