আন্তর্জাতিক

নোবেল পুরস্কারের অর্থ বাড়ছে

নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও বক্তাদের উপস্থিতি, পটভূমিতে ঐতিহাসিক চিত্রশিল্পের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের নোবেল পুরস্কারের অর্থ বৃদ্ধি পেয়েছে। পুরস্কার বিজয়ীরা এই বছর মূল অর্থের সাথে অতিরিক্ত ১০ লাখ সুইডিশ ক্রোনা পাবেন। বিজয়ীদের মোট আর্থিক পুরস্কার হবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১১ কোটি টাকা।

এনডিটিভি জানিয়েছে, গতকাল ১৫ সেপ্টেম্বর শুক্রবার নোবেল পুরস্কার পরিচালনাকারী প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন এই তথ্য নিশ্চিত করে একটি বিবৃতি প্রদান করেছে। তারা জানায়, ফাউন্ডেশনের শক্তিশালী আর্থিক অবস্থানকে প্রতিফলিত করার জন্য এই বছর পুরস্কারের অর্থের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।

এর আগে ২০১২ সালে পুরস্কারের অর্থ ১ কোটি ক্রোনা থেকে কমিয়ে ৮০ লাখ ক্রোনা করা হয়। কারণ ফাউন্ডেশনটি তখন নিজস্ব বিনিয়োগের দিকে নজর দিয়েছিল। সুইডেনের মুদ্রা ক্রোনার গত এক দশকে ৩০ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে।

বিষয়:নোবেলনোবেল পুরস্কার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…