বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে হেনস্তা ও আপত্তিকর ছবি ধারণের চেষ্টার অভিযোগে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে আটক করে। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
ডেমরা থানার পরিদর্শক মুরাদ হোসেন জানান, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রাখার অভিযোগে মামলা রয়েছে। মামলায় আদালত থেকে ওয়ারেন্ট জারি হওয়ায় সেই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে আটক করা হয়েছে।








