লোহিত সাগর তীরের বন্দর ও শিল্প নগরী জেদ্দার উপকূলে এক নয়নাভিরাম অবকাশ কেন্দ্রে নানা আনন্দদায়ক আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে জেদ্দাস্থ বৃহত্তর নোয়াখালী সমিতির বার্ষিক পিকনিক ও নোয়াখালী উৎসব ২০২৪।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনস্যুলেট, আইডিবি, ওয়াইসি, বাংলাদেশ বিমানের কর্মকর্তাবৃন্দসহ সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন বিভাগীয় ও জেলা সমিতির নেতৃবৃন্দ। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল নোয়াখালীর ঐতিহ্যবাহী জেবত (দুপুরের খাবার), বাঙালির ঐতিহ্যের নানা পিঠা, শিশু-কিশোরদের খেলাধুলা, ফ্রি চিকিৎসা সেবা, লেজার শো।
উৎসব উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি ওমর ফারুক। আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। আলোচনা সভায় অংশগ্রহণ করেন কমিউনিটির নেতৃবৃন্দ। তারা বিগত দিনে সমিতির কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাইফুল ইসলাম মঞ্জু ও বাহার উদ্দিন বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাসুদ আল মাহমুদ, আলমগির হোসেন, আবদুর রহমান, ওয়াজিউল্লাহ মিয়া, শেখ মামুনুল ইসলাম, আশ্রাফ আলীম, মসিউর রহমান সাজু, আনোয়ার হোসেন, ওয়াসিম কবির সুমন।










