চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে ককটেল হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা

আলাউদ্দিন শিবলু আলাউদ্দিন শিবলু
১২:৫৫ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৫
অপরাধ, জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলার পর মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারে কাপড়ের গলিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ককটেল বিস্ফোরণ, মারধর ও পরে দোকানে তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চন্দ্র ভূষণ দেবনাথ বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আর ৭/৮ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, স্থানীয় শফিউল্লাহ চৌধুরীর একটি দোকান ঘরের ৪০ বছরের পুরানো ভাড়াটিয়া স্কুল শিক্ষক চন্দ্র ভূষণ দেবনাথ। ২০২১ সালে শফিউল্লার ছেলে গোলাম নবী দোকানের তার অংশ দাবি করে ১০ লক্ষ টাকা নিয়ে দোকান বন্ধক রাখে চন্দ্র ভূষনের কাছে। পরে জানা যায় গোলাম নবী চৌধুরী ওই জমির মালিক নন। পরে ২০২২ সালে শফি উল্ল্যার আরেক ছেলে আলী হায়দার চৌধুরী ২৯ লাখ টাকা দোকান বিক্রি করবে বলে চন্দ্র ভূষণের কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে বায়না চুক্তি করে। পরবর্তীতে ওই জায়গায় রেজিস্ট্রি না দিয়ে তারা তালবাহানা শুরু করেন। জমিটি তারা অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে।

এই ঘটনায় মামলা দায়ের করা হয় এবং মামলা চলমান। কিন্তু এরই মধ্যে গত শুক্রবার রাতে একদল হেলমেট ধারী সন্ত্রাসী ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে দোকানে ঢুকে চন্দ্রভূষণ ও তার ছেলেদের মারধর করে বের করে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের তালা দিয়ে চলে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদয় সাধুরহাট বাজারককটেল বিস্ফোরণব্যবসা প্রতিষ্ঠানে তালাসুধারাম মডেল থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

রাজধানীতে বৃষ্টি কমার সম্ভাবনা, সাত অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা

আগস্ট ৭, ২০২৬
ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT