অপরাধ

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন।

বুধবার ১৪ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট সেটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বিস্ফোরিত ককটেলটি একটি সিএনজি অটোরিকশার ওপরে পড়েছে। এতে অটোরিকশার চালক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

উপকমিশনার ইবনে মিজান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, জানা যায়নি। পুলিশ সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে।

বিষয়:ককটেল বিস্ফোরণ জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বোমা ডিসপোজাল ইউনিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…