চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
৫:৫১ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কোনভাবেই চলবে না। নিদিষ্ট সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। কোন অবস্থাতেই এটি আর হতে দেওয়া যাবে না। কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। সে যে দলের হোক, যত বড় নেতাই হোক।

রোববার (১২ জানুয়ারি) বেলা তিনটার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর মাঠে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

বিএনপিকে উদ্দেশ্যে করে উপদেষ্টা বলেন, আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই। কিন্তু আপনারা যদি কোন আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, কোন অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না। আপনারা যে যতবড় নেতা হন না কেনো। রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন।

পুলিশ ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কাউকে ছাড় দিবেন না, সেটা আমার ভাই হলেও না। আমি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলবো, আপনারা তাদের তেল মারা বন্ধ করেন। আপনারা কঠোর হোন। ভবিষ্যতে কে আসবে সেটা পরে দেখা যাবে। কোন মৌসুমী নেতারা দেশের জন্য কিছু করে নাই। কৃষকের পাশে দাড়ান, কৃষকরাই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

এদিন স্থানীয় কৃষক জনতাকে উদ্দেশ্য করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন দেশে কৃষি শ্রমিক পাওয়া যায়না। একজন ছেলে যদি প্রবাসে থাকেন, সে দেশে এসে আর মাঠে কাজ করতে চায় না। এটা একটা খারাপ দিক।

কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলেন, প্রতিটি ইউনিয়নে তিনজন করে কৃষি কর্মকর্তা আছে। তারা যেন কৃষকের পাশে থাকেন। ইউনিয়ন পরিষদ অফিসে বসে না থাকে। তাহলে কৃষিতে উন্নতি হবে।

Reneta

উপদেষ্টা আরও বলেন, বাংলাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। সরকারি কর্মকর্তারা যদি কেউ দুর্নীতি করে সেটি আপনারা ফলাও করে প্রচার করবেন। দুর্নীতিটা কমে গেলে দেশের উন্নতি হবে। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ভবিষ্যতে আসবেন, তারাও সজাগ হবেন। কিন্তু কোন মিথ্যা সংবাদ প্রচার করবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সন্ত্রাসীস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT