চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফটে কোনো শিক্ষার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের কাছে ব্যাখ্যা চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে রাষ্ট্রীয় জনবল ও অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য ও সুপারিশও চাওয়া হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দিয়ে বলা হয়, অনলাইনে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, উল্লিখিত ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফটে বর্তমানে কোনো শিক্ষার্থী অধ্যয়ন করছে না। এই অবস্থায় শিক্ষার্থী শূন্যতার কারণ চিহ্নিত করে কার্যকর সমাধান এবং বিদ্যমান জনবল ও অন্যান্য সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা জরুরি।

এই লক্ষ্যে সংশ্লিষ্ট অধ্যক্ষদের তিনটি বিষয়ে বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, দ্বিতীয় শিফটে শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণ এবং এ সমস্যা সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাবনা। দ্বিতীয়ত, শিক্ষার্থী ভর্তির জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ পর্যন্ত কী কী উদ্যোগ নিয়েছে, তার প্রমাণসহ বিস্তারিত বিবরণ। তৃতীয়ত, দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা বর্তমানে কী ধরনের দায়িত্ব পালন করছেন, তারও প্রমাণকসহ তথ্য দিতে বলা হয়েছে।

চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে এসব তথ্য ও মতামত কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।যেসব প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে সেগুলো হলো- মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, বান্দরবান, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, নওগাঁ, নাটোর এবং জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনিক্যাল স্কুলশিক্ষার্থী শূন্য
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT