আন্তর্জাতিক

পারমাণবিক দূষণ দেখা যায়নি: ইরান আণবিক শক্তি সংস্থা

ইরানের পারমাণবিক কেন্দ্রের উপগ্রহ চিত্র, নিরাপত্তা ও পর্যবেক্ষণের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের পারমাণবিক কেন্দ্রের উপগ্রহ চিত্র, যেখানে কেন্দ্রের মূল ভবন ও আশেপাশের এলাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের হামলায় কোনো ধরনের পারমাণবিক দূষণ হয়নি বলে দাবি জানিয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থা।

তারা জানিয়েছে ফোর্দো, ইসফাহান এবং নাতানজ পারমাণবিক স্থাপনার কাছাকাছি বাসিন্দাদের জন্য পারমাণবিক দূষণ বা বিপদের কোনো লক্ষণ দেখা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ফোর্দো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের অবৈধ হামলার পর মাঠ জরিপ এবং বিকিরণ ব্যবস্থায় কোনো দূষণের তথ্য পাওয়া যায়নি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরনা জানায়, ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পরমাণু স্থাপনায় সফল হামলার দাবি করেছেন ট্রাম্প। তবে হামলার সময়ে এসব স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না বলে জানিয়েছে তেহরান।

ইরানের মন্ত্রী ও কোম এলাকার প্রতিনিধিত্বকারী মানান রাইসি জানান, মার্কিন হামলায় ফোর্দো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি জানান, ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার উপরের দিকে হামলা হয়েছে এবং এবং তা দ্রুত আগের অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব।

বিষয়:ইরান পরমাণু স্থাপনা মার্কিন হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…