রাজনীতি

দলীয় প্রার্থী মনোনয়ন ও জোট শরীক বিষয়ে সালাহউদ্দিন আহমেদের যে বার্তা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সালাহউদ্দিন আহমেদ জনসমাগমের মধ্যে বক্তব্য দিচ্ছেন, প্রচুর সাংবাদিক ও জনতা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলছি, আমাদের মূল বক্তব্য হচ্ছে জোটের শরীকসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন বিভেদের কথা না বলে।

আজ রোববার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এসব কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট। আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে।’

নির্বাচিত হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তারুণ্যনির্ভর নেতৃত্বে যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায়বিচার। অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আশা করি বাংলাদেশ একটি তারুণ্যনির্ভর এবং মেধানির্ভর দেশ হবে।

বিষয়:বিএনপি সালাহউদ্দিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…