খাদ্যের জন্য যেন কারও কাছে হাত পাততে না হয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও দেশের উন্নয়ন নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
খাদ্যের জন্য যাতে কারো কাছে হাত পাততে না হয় সেজন্য কৃষি উৎপাদনে গতি ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠকে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সদস্য, সচিবসহ প্রশাসনের সবাইকে সজাগ থাকা এবং মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, নির্দেশনা মেনে কৃচ্ছ্র সাধনে তৎপর হওয়ায় পরিকল্পনা মন্ত্রণালয়কে সাধুবাদ জানিয়েছেন শেখ হাসিনা। তবে সরকারি ব্যয় কী পরিমাণ সাশ্রয় হলো, তা জানতে অর্থ মন্ত্রণালয়ে কথা বলবেন বলে জানান মন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



