চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেসুলে দর্শক পছন্দে সেরা ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আট দিনব্যাপী ২৮তম ভেসুল চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে। আর এই উৎসবেই পুরস্কার জিতলো মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম আন্তর্জাতিক ভাষার ছবি ‘নো ল্যান্ডস ম্যান’।

বহুল আলোচিত ‘নো ল্যান্ডস ম্যান’ ভেসুল উৎসবে দর্শক পছন্দে সেরা ছবি নির্বাচিত হয়েছে। সুদূর ফ্রান্স থেকে চ্যানেল আই অনলাইনকে সুখবরটি জানিয়েছেন নির্মাতা ফারুকী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই নির্মাতা।

গেল শনিবার এই উৎসবে ‘নো ল্যান্ডস ম্যান’ এর প্রথম প্রদর্শনী হয়। প্রথম শোতে উপস্থিত থাকতে না পারলেও দ্বিতীয় শোতে (রবিবা) সশরীরে উপস্থিত হন নির্মাতা ফারুকী। ছবি শেষে দর্শকের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন তিনি।

Banglabid

সেই দিনের অভিজ্ঞতা আর দারুণ অনুভূতির কথা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন ফারুকী। পুরস্কার প্রাপ্তির পর সেই অনুভূতি বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ, তা বলার অপেক্ষা রাখে না।

ফারুকী জানিয়েছেন, ফ্রান্স থেকে বুধবারই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন।

তৃতীয় বিশ্বের একজন মানুষের অস্তিত্বহীনতার বেদনাই ‘নো ল্যান্ডস ম্যান’ এর প্রধান অনুসঙ্গ। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়াও বাংলাদেশ থেকে আছেন তাহসান, অস্ট্রেলিয়া থেকে মেগান মিশেল, ভারত থেকে ঈশা চোপড়া, বিক্রম কোচার এবং কিরণ খোজে।

‘নো ল্যান্ডস ম্যান’ এর একটি দৃশ্য
Reneta

ছবিতে সংগীত পরিচালনার পাশাপাশি সহপ্রযোজক হিসেবে এ আর রহমান ছাড়াও প্রযোজক হিসেবে যুক্ত আছেন ফরিদুর রেজা সাগর, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে। কো-প্রডিউসার হিসেবে আছে বঙ্গবিডি।

‘নো ল্যান্ডস ম্যান’-এর চিত্রনাট্য একাধিক ফেস্টিভ্যালে ফান্ড জিতে নিয়েছে। এটি ২০১৪ সালে বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে এবং ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে। এখন পর্যন্ত চলচ্চিত্রটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কায়রো চলচ্চিত্র উৎসব সহ বেশকিছু উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জন চৌধুরীউৎসবনওয়াজউদ্দিন সিদ্দিকীনুসরাত ইমরোজ তিশাফরিদুর রেজা সাগরফারুকীফ্রান্সভেসুললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT