চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাটোতে যোগ দিতে ইউক্রেনের সময়সীমা নির্ধারিত হয়নি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্সে (ন্যাটো) এর সদস্যরা ইউক্রেনকে সংস্থাটির সদস্যভুক্ত করতে একমত হলেও কবে দেশটিকে ন্যাটোর সঙ্গে যুক্ত করা হবে সে বিষয়ে এখনো একমত হতে পারেনি।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, লিথুনিয়ায় ন্যাটোর চলমান সম্মেলনে সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, শর্ত পূরণের সাপেক্ষে ইউক্রেন ন্যাটো জোটে যোগ দিতে পারবে। এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, দ্রুতই ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করার প্রয়োজনীয়তা স্বীকার করছেন সংস্থার সদস্যরা। তবে এ বিষয়ে এখনো কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনকে ন্যাটোতে আমন্ত্রণ জানানো বা সদস্য করার কোনো প্রস্তুতি নেই বলেই মনে হচ্ছে। ইউক্রেনের সদস্যপদ পাওয়ার বিষয়টি বিলম্ব হওয়ার মানে হলো রাশিয়ার সাথে ‘দর কষাকষি করার সুযোগ’ হারাচ্ছে ন্যাটো।

এই প্রেক্ষিতে ন্যাটো প্রধান জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে জড়িত থাকায় এখনই দেশটিকে সংস্থার সদস্যভুক্ত করা যাচ্ছে না। ইউক্রেনের ন্যাটোতে যোগদানে দেরি হওয়ার বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না প্রেসিডেন্ট জেলেনস্কি। একে অযৌক্তিক বলে সমালোচনা করে হতাশা প্রকাশ করেছেন তিনি।

ইউক্রেন কখন এবং কীভাবে জোটে যোগ দিতে পারে তা জানায়নি ন্যাটো । কিন্তু কূটনীতিকরা জানিয়েছেন, তারা ইউক্রেনের জন্য একটি পরিষ্কার পথ ঠিক করেছে এবং আবেদনের প্রক্রিয়াটিকে উল্লেখযোগ্যভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনন্যাটোভলোদিমির জেলেনস্কিযুক্তরাষ্ট্রসামরিক জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT