চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাসে আগুন লাগানো বা বোমা বিস্ফোরণে জড়িত কোনও অপরাধীকে ছাড় দেয়া হবে না। তিনি আশ্বস্ত করে বলেন, এতে ভয়ের কিছু নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো আশঙ্কা নেই। এতে ভয়ের কিছু নেই। প্রকৃত অপরাধীরা যাতে জামিন না পায় এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানান।

যারা বাসে আগুন লাগিয়েছে তারা অপরাধী উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং জনসাধারণসহ সবাইকে তাদের প্রতিরোধ করতে হবে। অপরাধীদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তার আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশজুড়ে সাম্প্রতিক অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তার পাশে পরিবহন জ্বালানি বিক্রি কয়েকদিনের জন্য বন্ধ রাখা হবে, কারণ দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্যান্য কাজে এসব তেল ব্যবহার করতে পারে।

Reneta

বাসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ বা আকস্মিক বিশৃঙ্খল মিছিল প্রতিরোধে গোয়েন্দা সংস্থার কোন ব্যর্থতা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনও গোয়েন্দা ব্যর্থতা নেই। এ পর্যন্ত কোন বড় মিছিল হয়নি।

সোমবার পুরনো ঢাকার একটি হাসপাতালের গেইটে গুলি করে হত্যার বিষয়ে তিনি বলেন, অপরাধীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। এর আগে চট্টগ্রামে একই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া বা হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশে অপরাধীদের প্রবেশ রোধ সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত অতিক্রম করে প্রবেশ ঠেকাতে এবং দেশের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) নির্দেশ দেয়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিতে অন্তর্বর্তী সরকার সন্তুষ্ট।

তিনি বলেন, নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ৫ লাখ ৫০ হাজার আনসার সদস্য এবং প্রায় ১ লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাইল পাকিস্তান

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬ স্টেশন বন্ধ

জুলাই ২২, ২০২৬

চলতি করবর্ষের ই-রিটার্ন চালু, আছে ৫ শতাংশ কর প্রণোদনার সুযোগ

জুলাই ২২, ২০২৬

ফাহমিন জাফরের পড়ার টেবিল এখনও গুছিয়ে রেখেছেন মা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT