বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কোন ষড়যন্ত্র, কোন চক্রান্তকারী খালেদা জিয়া-তারেক রহমানের বিজয় আটকে রাখতে পারবে না।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নাটোরের আলাইপুর জেলা পরিষদ মিলায়নায়তনে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয় শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং আমি বিশ্বাস করি তারেক রহমান-খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ দলের নেতা কর্মীরা।







