চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘আর্টিকেল ৩৭০’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম অভিনীত ছবি ‘আর্টিকেল ৩৭০’। ইতিমধ্যেই বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি।

প্রথমে শোনা যায়, উপসাগরীয় দেশে নিষিদ্ধ হয়েছে সিনেমাটি। খবর অনুযায়ি বাহরাইন, কুয়েত, ইরাক, ওমান, কাতার, সৌদি আরবে নিষিদ্ধ রয়েছে এ ছবি। জানা গেছে, ছবিতে দেখানো হিংসা, স্পর্শকাতর বিষয়ের কারণে সেখানকার মানুষদের ভাবাবেগে যাতে আঘাত না লাগে সেজন্যই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে।

যদিও শুরুতে জানা গিয়েছিল আরব আমিরাতে দেখা যাবে ছবিটি। তবে এখন শোনা যাচ্ছে, আরব আমিরাতেও নিষিদ্ধ হয়েছে ছবিটি।

তবে আরেকটি সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নিষিদ্ধ নয়, বরং উপসাগরীয় দেশে ছবিটি খুব শিগগির মুক্তি পাবে।

বলিউড মুভি রিভিউজ বলছে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত মাত্র চার দিনে শুধু ভারতেই ছবিটি আয় করেছে ২৫.৮০ কোটি রুপি। এছাড়াও পুরো বিশ্বে এ ছবি ব্যবসা করেছে ৩৪.৮৫ কোটি রুপি!

‘আর্টিকেল ৩৭০’ ছবিতে ইয়ামি গোয়েন্দা কর্মকর্তা জুনি হকসারের চরিত্রে অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন প্রিয়ামনি ও অরুণ গোভিল। ‘আর্টিকেল ৩৭০’ পরিচালনা করেছেন ইয়ামির স্বামী আদিত্য ধর। ৩৭০ ধারা এবং জম্মু ও কাশ্মিরের পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে এ ছবি।

Reneta

২০১৯ সালের ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মির রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে এবং জম্মু-কাশ্মির ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে।

কয়েকদিন আগে জম্মুতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে আর্টিকেল ৩৭০-র প্রসঙ্গ তোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমি শুনেছি ৩৭০ ধারা নিয়ে একটি ছবি মুক্তি পাচ্ছে। এ ধরনের ছবি তৈরি হওয়া প্রয়োজন। এটি মানুষকে সঠিক তথ্য পেতে সাহায্য করবে।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘আর্টিক্যাল ৩৭০’আর্টিকেল ৩৭০ইয়ামি গৌতমবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT