ক্রিকেট

ইংল্যান্ড সফরে বাদ পড়ার পর আইনি ঝামেলায় নীতিশ

বাংলাদেশের ক্রিকেটার মাঠে প্রস্তুত, ক্যাপ ও গ্লাভস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার মাঠে প্রস্তুত, ক্যাপ ও গ্লাভস পরা, খেলাধুলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চোটের কারণে ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন নিতীশ কুমার রেড্ডি। দেশে ফিরেই জড়ালেন আইনি জটিলতায়। দেনার দায়ে মামলা হয়েছে ভারত অলরাউন্ডারের বিরুদ্ধে। 

বকেয়া পাওনা সংক্রান্ত বিষয়ে দিল্লি-ভিত্তিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ‘স্কয়ার দ্য ওয়ান’ অভিযোগ এনেছেন। নিতীশের বিরুদ্ধে পাঁচ কোটি রুপির বেশি বকেয়া পরিশোধ না করার অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা করেছে সংস্থাটি।

নিতীশের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়েছেন দিল্লি হাইকোর্ট। মামলাটি ২৮ জুলাই শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। পাশাপাশি তলব করা হয়েছে নিতীশকে।

মামলার প্রতিবেদনে বলা হয়েছে, রেড্ডি চুক্তিভঙ্গ করেছেন এবং কোম্পানির পাওনা অর্থ পরিশোধ করেননি। গত বছর বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজ চলাকালীন সংস্থাটির সঙ্গে তিন বছরের সম্পর্ক ছিন্ন করেন এবং অন্য একটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন।

সংস্থাটির দাবি, তিন বছর ধরে তারা নিতীশের মাঠের বাইরের কার্যক্রম পরিচালনা করেছে, এই সময়ে নিতীশ আইপিএল এবং আন্তর্জাতিক ম্যাচে ভালো পারফরম্যান্স করে নিজের নাম আলোকিত করেন। সম্পর্ক ছিন্ন করার পরেও তাদের পাওনা টাকা পরিশোধ করা হয়নি।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে দুটি টেস্ট খেলেন নিতীশ। ৪৫ রান ও ৩ উইকেট নেন। লর্ডস টেস্টে গুরুতর হাঁটুর চোটে পড়েন। তাতে সিরিজ থেকে ছিটকে যান।

বিষয়:অলরাউন্ডার আইন ভারত মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…