চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
একজন পুরুষ ও দুইজন নারী বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেড় বছরেরও বেশি সময় কোথাও ছিলেন না আফরান নিশো। এ সময়ের মধ্যে দুটি সিনেমার খবর, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় চুলের ছবি; এই ছিল তার নিজেকে জানান দেয়া। ভক্তরা নানাভাবে, নানা মাধ্যমে জানতে চেয়েছেন, কবে তাদের ’বস’–এর নতুন সিনেমার ঘোষণা আসবে।

এত দিনের অপেক্ষা, জল্পনা শেষ হলো। সব প্রশ্নের উত্তর নিয়ে ফিরলেন আফরান নিশো। জানালেন ’দাগি’ হয়ে ফিরছেন তিনি।

৮ ডিসেম্বর আফরান নিশোর জন্মদিন। বিশেষ এ দিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন অভিনেতা। জানিয়েছেন, আর নয় অপেক্ষা, রোজার ঈদে ফিরছেন ’দাগি’ সিনেমা নিয়ে। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

Banglabid

দলীয় সদস্যরা হেলিকপ্টার সামনে বসে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ ‘দাগি’ নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছিল আগে থেকেই। ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশের মাধ্যমে অফিসিয়াল করা হলো তথ্যটি।

অ্যানাউন্সমেন্ট ভিডিওতে জানানো হয়েছে সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। তাদের নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন।

ভিডিওটিতে নিশো বলেন, ’এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’

Reneta

নিশোকে নিয়ে দর্শকের প্রত্যাশার কথা ভালোভাবেই জানেন নির্মাতা শিহাব শাহীন। জানান, সেই চাপ তিনি নিতে চান না। ’দাগি’ একটি গল্প নির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরো এর গল্প। নির্মাতা বলেন, ’মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এই ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।’

দলীয় সদস্যরা হেলিকপ্টার সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তমা মির্জাও। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও করেননি তিনি। তমা বলেন, ”এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা সেটা একটা চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিক–ঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি। ’দাগি’র গল্পটা অনেক ভালো লেগেছে জন্যই কাজটি করছি। কার বিপরীতে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’

আর যার জন্য ভক্ত–দর্শকদের অপেক্ষা, সেই নিশো কী বলছেন? আফরান নিশো বলেন, ’আমি সমসময়ই চাই, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে।’

সিনেমার শুটিং সিডিউল এবং লোকেশন এখনই বলতে চাননি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। ধীরে ধীরে সিনেমার সব তথ্যই জানানো হবে বলে জানিয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরা নিশোতমা মির্জানিশোলিড বিনোদনসিনেমাসুনেরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT