চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কোর মূল প্রতিযোগিতায় আসিফের ‘নির্বাণ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
আসিফের ‘নির্বাণ’ প্রতিযোগিতা, মস্কো, আন্তর্জাতিক প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও বিশ্বের অন্যতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের ছবি! আসন্ন ৪৬তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে আসিফ ইসলাম পরিচালিত ‘নির্বাণ’।

এরআগে ৪৪ তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’ এবং ৪৫ তম আসরে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শীত হয়। তারও আগে ফারুকীর ডুব ও শনিবার বিকেল এবং জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায় চ্যাটার্জির ‘মায়ার জঞ্জাল’ উল্লেখযোগ্য। এরমধ্যে ‘আদিম’ চলচ্চিত্রটি দুটি বিভাগে অর্জন করে পুরস্কার।

নির্বাণের ছবি, ব্যক্তিগত আত্মউপলব্ধির গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ এ বছর মস্কোতে চলচ্চিত্রের আসর বসতে যাচ্ছে ১৯ এপ্রিল থেকে। ৮ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ২৬ এপ্রিল। উৎসবে বাংলাদেশের ‘নির্বাণ’ ছাড়াও থাকছে রাশিয়া, জার্মান, ইরান, রোমানিয়াসহ বিভিন্ন দেশের আরো ১০টি সিনেমা।

Banglabid

মঙ্গলবার বিকেলে মূল প্রতিযোগিতা বিভাগসহ উৎসবের বিভিন্ন বিভাগের ছবি নিয়ে বিস্তারিত ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। পরে অফিশিয়াল ওয়েব সাইটেও উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়।

বিশ্বের অন্যতম এই উৎসবে ‘নির্বাণ’ মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেয়ায় উচ্ছ্বসিত নির্মাতা আসিফ ইসলাম। আনন্দ প্রকাশ করে এই নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানান, ইমেইলের মাধ্যমে উৎসব কর্তৃপক্ষ আমাকে আগেই ‘নির্বাণ’ মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেয়ার বিষয়টি জানান। তারপরেও ভেতরে কিছুটা শঙ্কা তো ছিলোই। অপেক্ষা করছিলাম উৎসব কর্তৃপক্ষ কবে অফিশিয়াল ঘোষণা দিবে! অবশেষে সেই দিনটি এলো। আমি সত্যিই আনন্দিত।

নির্বাণ সিনেমার পোস্টার, প্রেম ও আত্মবিশ্লেষণের গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে উৎসবে যোগ দিতে আগামি ১৮ এপ্রিল তিনি মস্কোর উদ্দেশে রওনা হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি পুরো আয়োজনে উপস্থিত থাকবেন। উৎসবে যুক্তরাজ্য থেকে যোগ দেয়ার কথা রয়েছে ‘নির্বাণ’র অন্যতম অভিনেত্রী প্রিয়াম আর্চি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আদিমআর্চি প্রিয়মআসিফ ইসলামনির্ভানাপেয়ারার সুবাসপ্রিয়াম আর্চিবাংলাদেশি সিনেমালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুখী দাম্পত্যের নাটক করছেন বিয়ন্সে? 

পরবর্তী

আগামী বছরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

পরবর্তী
বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বছরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

বাংলাদেশের মোহামেডান ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেডারেশন কাপের সেমিতে মোহামেডান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT