চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরবকে ‘জীবনে দাগ কাটতে’ বললেন কবীর সুমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ২৩, মে ২০২৩
বিনোদন
A A

কিংবদন্তী শিল্পী কবীর সুমনের বাড়িতে দেখা করেন চিত্রনায়ক নিরব। রবিবার সন্ধ্যা থেকে ৩ ঘণ্টার উপর তার পশ্চিমবঙ্গের গড়িয়াহাটার বাড়িতে গল্পে মাতেন নিরব। জানান, ‘হ্যালো সুপারস্টার’ অ্যাপে কবীর সুমনকে নিয়ে একটি অনুষ্ঠানের জন্য নিরব সেখানে গিয়ে সরাসরি দেখা করেন।

কবীর সুমনের গানের মন্ত্রমুগ্ধ শ্রোতা নিরব। তার সঙ্গে ছিলেন হ্যালো সুপারস্টার অ্যাপের কর্ণধার কামরুল আহসান। নিরব বলেন, তার (কবীর সুমন) সঙ্গে প্রচুর আড্ডা দিয়েছি। বাংলা খেয়াল নিয়ে তার অনেক স্বপ্ন। তিনি এটা নিয়ে কাজ করতে চান। আমরা এ কারণে তার সঙ্গে মিটিং করেছি।

‘তখন পিঠা, রোল, মিষ্টি অনেককিছু খাইয়েছেন তিনি। এমন মহান শিল্পীর সঙ্গে কাটানো ৩ ঘণ্টা সময় আমার স্মৃতিতে আজীবন থাকবে।’

নিরব বলেন, আড্ডায় তিনি (কবীর সুমন) আমাকে বললেন, জীবনে একটি দাগ দরকার। এই দাগটাই জীবনে কিছু করতে সাহায্য করবে। সাদামাটা জীবন যাপন করে কিছু হবে না। যে কাজটাই করতে হবে সেই কাজে একটি দাগ ফেলে দিতে হবে। তার এই কথাটায় আমি সবচেয়ে বেশি মোটিভেট হয়েছি।

নিরব আরও বলেন, দীর্ঘসময় কথা বলায় বুঝেছি উনি আসলে জ্ঞানের সমুদ্র। সব বিষয়ে তিনি জ্ঞানে সমৃদ্ধ। বিশেষ করে বাংলা ভাষা, ধর্ম তার জ্ঞান সীমাহীন। তার ব্যক্তিগত জীবনের অনেককিছু বলেছেন যা অবাক হয়েছি।

‘বাংলাদেশ নিয়ে তার স্মৃতিচারণ করেছেন। তাছাড়া মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে যে কত সুন্দরভাবে শৈল্পিকতা ব্যবহার করা যায় তার সঙ্গে আলাপ না করলে এটা অজানা থাকতো। তার সঙ্গে আলাপ করার পর থেকে এই বিষয়গুলো আমার মধ্যে ঘুরছে। আমি সত্যি মুগ্ধ হয়েছি তার সংস্পর্শ পেয়েছি।’

Reneta

নিরবের ছায়াবৃক্ষ, স্পর্শ, ক্যাসিনো, ফিরে দেখা ছবিগুলো মুক্তি অপেক্ষায় আছে। যেখানে তার বিপরীতে আছেন অপু বিশ্বাস, ঋতুপর্ণা সেনগুপ্ত, বুবলী, স্পর্শিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসঋতুপর্ণা সেনগুপ্তকবীর সুমনক্যাসিনোছায়াবৃক্ষনিরবফিরে দেখাবুবলীলিড বিনোদনস্পর্শস্পর্শিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে একদিনে ১২ শিশুর মৃত্যু

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে এবার লিচুর ফলনে চরম বিপর্যয়

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT