চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়তমা’ ছাড়া সব ছবির সঙ্গে ফাইট করতে পারবে ‘ক্যাসিনো’: নিরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ১৯, জুন ২০২৩
বিনোদন
A A
নিরব ও তার সহশিল্পীরা 'ক্যাসিনো' সিনেমার পোস্টারে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদে ‘প্রিয়তমা’, ‘প্রহেলিকা’, ‘সুড়ঙ্গ’র সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে নিরব-বুবলী অভিনীত ছবি ‘ক্যাসিনো’। অবৈধ জুয়া ও মানি লন্ডারিং রহস্যে নির্মিত হয়েছে ছবিটি। পরিচালক সৈকত নাসিরসহ এর সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ফাঁকা আওয়াজ নয়, ঈদে অন্য ছবিগুলোর সঙ্গে ‘ক্যাসিনো’ মুক্তি এটা চূড়ান্ত।

‘ক্যাসিনো’ বড় বাজেটের ছবি। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ছবিটি ঈদে মুক্তির উপযুক্ত উল্লেখ করে নিরব বলেন, ঈদে বেশি ভালো ছবিগুলো মুক্তি পায়, যা একটি অন্যটির সাথে ফাইট দিতে পারে। ‘ক্যাসিনো’তে কাজ করে আমার অভিজ্ঞতা এটা ঈদে ফাইট দেয়ার মতো ছবি। কয়েক বছরের ক্যারিয়ারে কিছু ভালো হয়েছে, সেগুলোর মধ্যে ‘ক্যাসিনো’ অন্যতম। গল্প, মেকিং, কাস্টিং, বাজেট সবকিছু মিলে ক্যাসিনো ঈদে আসা উচিত।

মডেল হিসেবে নিরবের ক্যারিয়ার যখন তুঙ্গে, তখন তিনি চলচ্চিত্রে আসেন। ২০০৯ সাল থেকে প্রায় ৫০টি ছবিতে অভিনয় করেন। দীর্ঘবছর চলচ্চিত্রে জড়িত থাকায় ঈদে ছবি মুক্তির অভিজ্ঞতা জানিয়ে নিরব বলেন, ঈদে দর্শক শুধু শাকিব খানের ছবি দেখতে চায়। সেটা তার যে কোনো টাইপের ছবি হোক, দর্শকের কাছে ছবিতে শাকিব খান থাকলেই যথেষ্ট! তার বাইরে দর্শক ভিন্নতা দেখতে চাইলে যে টাইপের ছবি চায়, তাই হচ্ছে ‘ক্যাসিনো’।

Banglabid

‘প্রিয়তমা’, ‘প্রহেলিকা’, ‘সুড়ঙ্গ’ কিংবা আরও যে ছবিগুলো আসছে সেগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ‘ক্যাসিনো’ চলতে পারবে কিনা জানতে চাইলে নিরব বলেন, শাকিব ভাইয়ের ‘প্রিয়তমা’ বাদে অন্য যে ছবিগুলো আছে সেগুলোর সঙ্গে ফাইট দেয়ার মতো ছবি ‘ক্যাসিনো’। সিনেমায় শাকিব ভাই এক মাইলস্টোন, পাহাড়ের মতো। ছোটখাটো ধাক্কা বা ফাইটে তার কিছু আসবে যাবে না। তবে আমার আত্মবিশ্বাস আছে, যারা দেখবে ভালো বলবে।

তাছাড়া পরিচালক সৈকত নাসির ভাই যখন এই ছবি বানান তখন তিনি তার বিরতির পর এই কাজটি করেন। পরিপূর্ণ মনোযোগ ও সময় দিয়েছিলেন। এরসঙ্গে যারা জড়িত প্রত্যেকেই আন্তরিকভাবে চেষ্টা করেছেন। প্রযোজক রাজীব সারোয়ার ভাই ছবির বাজেটে কোনো কমতি রাখেননি।

কদিন আগে ‘ক্যাসিনো’র টিজার প্রকাশ হয়। যেখানে নিরবের মুখে ‘জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক’ এমন সংলাপ নজর কাড়ে। নিরব জানান, এতে তিনি একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন বুবলী, তাসকিন রহমান, দোয়েল ম্যাশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাসিনোনিরবপ্রহেলিকালিড বিনোদনশাকিব খানসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT