বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন করলে মাহিকে স্বতন্ত্র প্রার্থী হতে হতো না: নিপুন

চিত্রনায়িকা মাহিয়া মাহির প্রচারণায় কেন দেখা যায়নি কোনো সিনেমার পরিচিত মুখ?

নিপুনের ছবি, তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপুন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, পেছনে একটি ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীক নিয়ে তুমুল প্রচারণা চালাতেও দেখা গেছে তাকে। রাজশাহী অঞ্চলের গোদাগাড়ী ও তানোরের মানুষও মাহিকে সমর্থন দিচ্ছেন। নির্বাচনে জয় নিয়ে মাহিও বেশ আশাবাদী।

তবে নিজে নায়িকা হলেও মাহির প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি ঢাকাই সিনেমার কোনো পরিচিত মুখকে! এমনকি শিল্পী সমিতির একাধিক সদস্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঢাকা ১০ আসনে ফেরদৌসের প্রচারণায় থাকলেও মাহির সাথে ছিলেন না!

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে। এফডিসিতে শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, শিল্পী সমিতির নির্বাচন করলে তাকে (মাহি) স্বতন্ত্র প্রার্থী হতে হতো না। তার মানে এই নয় যে শিল্পী সমিতির নির্বাচন করলে নৌকা প্রতীক পাওয়া যেত!

চিত্রনায়িকা নিপুন আরও বলেন, শিল্পী সমিতির নির্বাচন অনেক বড় তা নয়। তবে শিল্পী সমিতির নির্বাচনেও তফশিল ঘোষণা হয়, নির্বাচন কমিশন, আপিল বিভাগ সবই থাকে। এত বড় জায়গায় যাওয়ার আগে শিল্পী সমিতির নির্বাচন করে অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে। তাহলে তার জন্য জাতীয় নির্বাচনের পথটা হয়তো আর একটু সহজ হতো।

শুক্রবার সন্ধ্যায় এফডিসিতে নিপুন
শুক্রবার সন্ধ্যায় এফডিসিতে নিপুন। ছবি: নাহিয়ান ইমন

তবে মাহির জন্য সব সময় শুভ কামনা জানিয়েছেন নিপুন। তিনি বলেন, মাহির স্বামী সব সময় তার সাথে আছে। এটাও জেনেছি তার স্বামী রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের। সব সময় মাহির সাথে তার স্বামীকে দেখে আমার খুব ভালো লাগে। তার ট্রাক মার্কার শুভকামনা।

এদিকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে ১৭ দফা উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেন বাংলাদেশের রুপালি পর্দার এই নায়িকা। যেখানে তিনি নির্বাচিত হলে কী ধরনের উন্নয়নমূলক কাজ করবেন, তার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

 

ঢাকা/এনই/এমটিএল

বিষয়:এফডিসি দ্বাদশ জাতীয় সংসদ নিবাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিপুন নির্বাচন মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…