বাংলাদেশ

বাড়তে পারে রাতের তাপমাত্রা

আকাশে বাতাসের দিক নির্দেশক ও একটি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে বাতাসের দিক নির্দেশক ও একটি ভবন দেখা যাচ্ছে, আবহাওয়া শুষ্ক ও মেঘমুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আজ সকালে ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৬ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নিকলি ও তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবেযশোর ও পটুয়াখালিতে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রাঙ্গামাটিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩৮মিনিটে।

বিষয়:আবহাওয়া তাপমাত্রা বৃদ্ধি সারাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…