চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিদ্রা ও তার বরকে বরণ করে নিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

নিজের নববিবাহিত গৃহকর্মী নিদ্রা ও তার বরকে বরণ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের ব্রাসেলস সফর শেষে শুক্রবার দেশে ফিরে গণভবনে তাদের বরণ করে নেন তিনি।

এর আগে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার উপস্থিতিতে ২৪ অক্টোবর বিয়ে হয় গৃহকর্মী নিদ্রা ও এন্ড্রুর। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন: ব্রাসেলস থেকে ফিরেছেন গৃহকর্তা। গাড়ি-বারান্দায় মমতায় জড়ানো ফুল নিয়ে উপস্থিত কন্যাসম নিদ্রা ও নতুন বর এন্ড্রু। উপস্থিত অনেকের কাছেই তারা অচেনা, রহস্য অজানা। স্বয়ং গৃহকর্তা সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সালাম করালেন। এ এক অভূতপূর্ব দৃশ্য।

ঘটনার বর্ণনা করে বিপ্লব বড়ুয়া আরও বলেন: দীর্ঘদিনের গৃহকর্মী শেরপুরের মেয়ে নিদ্রা গত ২৪ অক্টোবর জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার উপস্থিতিতে বিয়ে করেছে নেত্রকোনার ছেলে এন্ড্রুকে। আজ বর-কনে যুগলকে গৃহকর্তা, জাতির পিতার পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা আশীর্বাদ করলেন। যেন আটপৌঢ়ে বাঙালি মায়ের প্রকৃত রূপ।

তিনি আরও বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঘরে-বাইরে সকলেই সমান, ব্যক্তিগত বড় কর্তা থেকে বাগানের মালি, নেই কোনও ভেদাভেদ। যার বাড়ির দৃশ্য সম্পর্কে কাজী নজরুল ইসলামের কথাটাই সত্য- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম খ্রিস্টান। যার বিশ্বাসের বেদীমূলে ‘আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নরসিংদীতে কুকুর হত্যায় আরও ২ জন গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাদের ঢাকা-আবুধাবি রুট চালু, উদ্বোধনী ফ্লাইটেই সব আসন বিক্রি

জুন ২৮, ২০২৬
নরসিংদীতে কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলা হচ্ছে। ছবি: ভিডিও থেকে

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

জুন ২৮, ২০২৬

বিশ্বকাপ অভিষেকে লে সেলসোর গোল, প্রথমার্ধে ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT