চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে প্রথম স্টেজ পারফর্ম করলেন নিক, দেখা মিললো না প্রিয়াঙ্কার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

প্রথমবারের মত ভারতের মাটিতে স্টেজ পারফর্ম করলেন হলিউডের জনপ্রিয় পপ তারকা ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। সঙ্গে ছিলেন তার দুই ভাই কেভিন জোনাস ও জো জোনাসও।

মূলত মুম্বাইয়ে শুরু হয়েছে ‘লোলাপালুজা’র দ্বিতীয় সংস্করণের অনুষ্ঠান। যেটি শনিবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হয়ে আজ ২৮ জানুয়ারি শেষ হবে। সেই অনুষ্ঠানেই শনিবার রাতে গান গেয়ে দর্শক মাতালেন ‘জোনাস ব্রাদার্স’।

জানা গেছে, শুক্রবার (২৬ জানুয়ারি) রাতেই মুম্বাইয়ে এসে পৌঁছান নিক, কেভিন ও জো। ভারতীয় শ্রোতা ও অনুরাগীদের সামনে পারফর্ম করার জন্য যেন মুখিয়ে ছিলেন নিক। যা তার পারফরমেন্স থেকেই বোঝা গেছে।

এদিন ফ্লোরাল সুতি শার্ট ও বেইজ রংয়ের প্যান্ট পরে নিক ‘মান মেরি জান এক্স আফটারলাইফ’ গানটি গেয়েছেন। যে গানটি গত বছর তিনি ভারতীয় শিল্পী কিংয়ের সঙ্গে রেকর্ড করেছিলেন। মঞ্চে কিংয়ের সাথে নিক নাচতে নাচতে দর্শকদের জন্য গান গাইছিলেন। যা দেখে উচ্ছ্বাসের বন্যা বইয়ে যাচ্ছিলো দর্শকদের মাঝে। এমনি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী হওয়ায় অধিকাংশ দর্শক তাকে (জিজু) দুলাভাই সম্বোধন করেন।

তবে নিকের ভারত সফরে এবার দেখা মেলেনি তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের। পেশাগত দিক থেকে নিক জনপ্রিয় পপ তারকা হলেও ভারতীয়দের কাছে নিকের পরিচিতি ‘প্রিয়াঙ্কার স্বামী’ হিসেবেই।

২০১৮ সালে রাজস্থানে প্রিয়াঙ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন নিক। হিন্দু রীতিতে সব আচার মেনে বিয়ে করার পরে খ্রিষ্টীয় মতে ‘হোয়াইট ওয়েডিং’ও সেরেছিলেন নিক ও প্রিয়াঙ্কা। হিন্দু রীতিতে বিয়ে করার আগে গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত সব অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছিলেন প্রিয়াঙ্কা ও নিকের পরিজন ও বন্ধুবান্ধব।

Reneta

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেভিন জোনাসজো জোনাসনিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়াহলিউড জনপ্রিয় পপ তারকা
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

জুন ২৩, ২০২৬
অসুস্থ ৪০ শিক্ষার্থী

টাঙ্গাইলে টিউবওয়েলের পানিতে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৪০ শিক্ষার্থী

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২৩, ২০২৬
ছবি: মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি সাংবাদিক হামিদুল হক মানিক।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি হয়েছেন মানিক

জুন ২৩, ২০২৬

মাস্টারমাইন্ড স্কালোনি, জাদুকর মেসিতে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT