চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশ থেকে তোলা ইউরোপ-এশিয়ার সংযোগস্থলের অন্যরকম ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মহাকাশ থেকে পৃথিবীর ছবি আগেও বহুবার ক্যামেরাবন্দী করেছেন মহাকাশচারীরা, কিন্তু এবার রচিত হল এক নতুন ইতিহাস। মহাকাশচারী সুলতান আল নিয়াদি মহাকাশ থেকে ফ্রেমবন্দী করলেন প্রাচ্য আর পাশ্চাত্য অর্থাৎ ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলকে।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, আরব দেশগুলোর মধ্যে প্রথম মহাকাশচারী সুলতান আল নিয়াদি মহাকাশ থেকে তুলেছেন ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলের দুর্লভ এই ছবি। তিনি সম্প্রতি তার টুইটারে মহাকাশ থেকে তোলা একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায় তুরস্কের বসফোরাস প্রণালীকে যা কৃষ্ণ সাগরকে মারমারা সাগরের সাথে সংযুক্ত করেছে।

From the ISS, #Istanbul – #Türkiye sparkles at night. ✨🇹🇷
The Bosporus Strait here is a unique spot where Asia meets Europe, and the past intertwines with the present. pic.twitter.com/05uGrQ5iez

— Sultan AlNeyadi (@Astro_Alneyadi) July 9, 2023

ছবিটি পোস্ট করে আল নিয়াদি তার টুইটে লিখেছেন, এটি বসফোরাস প্রণালী, এক অনন্য স্থান, যেখানে এশিয়া মহাদেশের সাথে ইউরোপ মহাদেশের মিলন ঘটেছে। মিলন ঘটেছে অতীতের সাথে বর্তমানের। আল নিয়াদি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থান করছেন।

সংযুক্ত আরব আমিরাতের নাগরিক আল নিয়াদি গত রোববার টুইটারে লেখেন, আইএসএস থেকে তুরস্কের ইস্তাম্বুলকে রাতের বেলা বেশ উজ্জ্বল দেখাচ্ছে। সত্যিই আরব তথা এশিয়ার প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির সাথে যেন মিলে যাচ্ছে আধুনিক বিশ্ব তথা ইউরোপ। আল নিয়াদি এর আগেও স্পেস স্টেশন থেকে মক্কা, দুবাই, চাঁদ এবং আরও অনেক জায়গার মনমুগ্ধকর ছবি শেয়ার করেছেন।

তিনিই প্রথম আরব বংশদ্ভূত, যাকে একটি দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে পাঠানো হয়েছে। ভালোবেসে তাকে ‘মহাকাশের সুলতান’ বলেও ডাকছেন কেউ কেউ। গত এপ্রিল মাসেই এই মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রায়ই তিনি আইএসএস থেকে টুইটারে ভিডিও আপলোড করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহাকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT