ফুটবল

এবার কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

নেইমার কন্যা সন্তানের সাথে দেখা করছেন, পরিবারের খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ও তার স্ত্রী নবজাতক কন্যাকে দেখছেন, পরিবারের আনন্দের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার কন্যা সন্তানের বাবা হয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানিয়েছেন সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে খেলা ৩১ বর্ষী ফুটবলার। সদ্য জন্ম নেয়া শিশু সন্তান ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে ছবি পোস্ট করেছেন ফুটবলের ওয়ান্ডার বয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লিখেছেন, ‘জীবন পূর্ণ করার জন্য আমাদের মাভি চলে এসেছে। স্বাগতম, কন্যা। এখনই তোমাকে আমরা ভালোবেসে ফেলেছি। আমাদের কোল আলোকিত করার জন্য তোমাকে ধন্যবাদ।’

এর আগে চলতি বছরে জুন মাসে নেইমার ও বিয়ানকার্দি সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে জানিয়েছিলেন, তাদের ঘরে কন্যাসন্তান আসছে। ২০২১ সালে বিয়ানকার্দির সঙ্গে তারকা খেলোয়াড়ের প্রেম শুরু হয়।

নেইমারের ১২ বর্ষী এক পুত্র সন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা। ২০১১ সালে জন্ম নেয়া লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস।

বিষয়:আল হিলাল নেইমার বিয়ানকার্দি ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…