গত সেপ্টেম্বরে ডান ঊরুর চোটে পড়েছিলেন নেইমার। ফলে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ বাছাইয়ের দলেও জায়গা হয়নি তার। এরপর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। তবে চোট কাটিয়ে প্রায় দেড় মাস পর মাঠে ফিরতে চলেছেন ব্রাজিলীয় তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের ঘরোয়া লিগ সিরি আ’তে ফোর্তালেজার বিপক্ষে লড়বে নেইমারদের সান্তোস এফসি। শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।
দীর্ঘদিন পর চোট থেকে ফেরায় এই ম্যাচে নেইমারের শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম। যদিও নেইমারকে রেখেই শক্তিশালী দল ঘোষণা করেছেন দলটির কোচ জুয়ান পাবলো ভোজভোদা।
পুরোপুরি ছন্দে ফিরলে আগামী ৬ নভেম্বর পালমেইরাস ও ৯ নভেম্বর ফ্লোমিঙ্গোর বিপক্ষে শুরুর একাদশেই দেখা যেতে পারে ৩৩ বর্ষী নেইমারকে। ২০ দলের আসরে ৩২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে সান্তোস।







