চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিনেই কিউই-বধের ছক কষছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
শিক্ষক বা কোচের মতো পোশাক পরা একজন ব্যক্তি, গাঢ় সবুজ হ্যাট ও সানগ্লাস পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল বলের ক্রিকেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হলেই উঠে আসে মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রসঙ্গ। নিউজিল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে হারানোর সুখস্মৃতির কথা উঠ এলো আরও একবার, সিলেটে দুই দলের সিরিজ শুরুর ঠিক আগে।

রোববার ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই প্রসঙ্গে বলেন, ‘আপনারা সবাই মাউন্ট মঙ্গানুইয়ের কথা বলছেন, কেন? কতদিন আগের সেটা? ওইটা আরেক দেশ, আর এখানে পুরো ভিন্ন খেলা। আর হ্যাঁ, আমরা এখানে (সিলেটে) অত বেশি টেস্ট ম্যাচ খেলিনি। একটি টেস্ট আমার মনে হয়। তো এটা আমাদের জন্যও নতুন।’

গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে ইবাদত হোসেনের পেস ঝলকে প্রথমবারের মতো কিউইদের তাদের মাঠেই হারিয়েছিল বাংলাদেশ। এবার খেলা নিজেদের কন্ডিশনে। আর স্পিনই এখানে হবে টাইগারদের বড় অস্ত্র। স্কোয়াডে চার স্পিনারের সন্নিবেশ সে পরিকল্পনারই অংশ।

আঙুলের চোটের কারণে সাকিব আল হাসান নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেই। তার পরিবর্তে বাঁহাতি স্পিনার হিসেবে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন হাসান মুরাদ।

এছাড়াও টেস্টের নিয়মিত বোলার তাইজুল ইসলামের উপর ভরসা রাখছেন টাইগার প্রধান কোচ। অফস্পিনে মেহেদী হাসান মিরাজের সাথে দীর্ঘদিন পর যুক্ত হয়েছেন নাঈম হাসান। স্পিন আক্রমনেই তাই বেশি ভরসা হাথুরুর।

বলেছেন, ‘তাইজুল, মিরাজ অনেক অভিজ্ঞ। তাইজুলের সম্ভবত ২০০টা টেস্ট উইকেট আছে। অবশ্যই সে লিড করবে,
সাথে মিরাজ আছে। তরুণ মুরাদ, নাঈম হাসান আছে। আমি মনে করি, এই কন্ডিশনে স্পিনাররা বড় ভূমিকা পালন করবে।’

সিলেটের উইকেটে স্পিনারদের বড় ভূমিকা থাকবে মনে করেন হাথুরুসিংহে। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু সিরিজের প্রথম টেস্ট। পরেরটি ঢাকায়।

ট্যাগ: চণ্ডিকা হাথুরুসিংহেবাংলাদেশ-নিউজিল্যান্ডলিড স্পোর্টসসিলেট টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনা-৪ থেকে নৌকার হয়ে লড়বেন সালাম মুর্শেদী

পরবর্তী

এই শীতেই আসছে আতিকের ‘পেয়ারার সুবাস’

পরবর্তী
প্রযোজক শাহীআর শাকিলের ছবি ও সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

এই শীতেই আসছে আতিকের ‘পেয়ারার সুবাস’

বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা একটি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন তুলে দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

সর্বশেষ

বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT