বাংলাদেশ

সংবাদ উপস্থাপক ডা. নাতাশা মারা গেছেন

বাংলাদেশের সংবাদ উপস্থাপক ডা. নাতাশা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সংবাদ উপস্থাপক ডা. নাতাশা, বাংলাদেশি টেলিভিশন সংবাদ পরিবেশনা. Channel i News – চ্যানেল আই নিউজ

সংবাদ উপস্থাপক ডা. এন কে নাতাশা মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর সহযোগী অধ্যাপক ছিলেন।

ডা. নাতাশার মৃত্যুর তথ্য জানিয়েছেন আইইডিসিআরের উপদেষ্টা চিকিৎসক মুশতাক হোসেন।

তিনি জানান, আইইডিসিআর প্রকাশিত ন্যাশনাল জার্নাল অব পাবলিক হেলথের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।

নাতাশা খুরশিদ চ্যানেল আইয়ের সাবেক সংবাদ উপস্থাপক। পরে তিনি মাছরাঙা টেলিভিশনে সংবাদ উপস্থাপনা করতেন।

চিকিৎসক মুশতাক হোসেন বলেন, ২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার ক্যান্সার ধরা পড়ে। এরপর দেশে ও দেশের বাইরে চিকিৎসা নেন তিনি। ২০২০ সালের মার্চে তার স্তন ক্যান্সারের সার্জারি করা হয়। গত বছরের সেপ্টেম্বরে সুস্থ হয়ে উঠে আবার সংবাদ উপস্থাপনা শুরু করেন। কিন্তু গত ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

বৃহস্পতিবার রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বিষয়:আইইডিসিআর সংবাদ উপস্থাপক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…