চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকা

দায়ীদের শাস্তি দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১৩, মে ২০২৬
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্কের (র‌্যাবিস) ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ উঠেছে। টিকা দেওয়ার পর শিশুটি অসুস্থ ও নিস্তেজ হয়ে পড়ে বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।

ভুক্তভোগী শিশু ফাহিতা উপজেলার ছাব্বিশা গ্রামের মৌ খাতুন ও মো. ফারুক দম্পতির মেয়ে।

বুধবার (১৩ মে) পরিবারের সদস্যরা জানান, দুপুরে নিয়মিত টিকা দেওয়ার জন্য শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্ব পালনরত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুল করে শিশুটিকে দুই ডোজ র‌্যাবিস ভ্যাকসিন প্রয়োগ করেন।

পরিবারের অভিযোগ, টিকা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে নিস্তেজ হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে তারা প্রতিবাদ করলে সংশ্লিষ্টদের কাছ থেকে অসদাচরণের শিকার হন বলেও দাবি করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে টিকা নিতে আসা অন্যান্য অভিভাবকদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম অবসরে গেলেও এখনও তাকে দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ বিষয়ে প্রশ্ন উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের তদারকি নিয়েও।

Reneta

তবে অভিযোগ স্বীকার করে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, “ভুলবশত শিশুটিকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এটি অনিচ্ছাকৃত ঘটনা।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, অবসরে যাওয়ার পরও জনবল সংকটের কারণে তাকে দায়িত্বে রাখা হয়েছিল।

এ ঘটনায় শিশুটির পরিবার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসুস্থ হয়ে পড়ার অভিযোগনবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকার‌্যাবিসস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT