চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইম জোনের কারণে আগেই ২০২৬ সালকে স্বাগত জানাল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৫
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ভৌগোলিক অবস্থান ও টাইম জোনের কারণে প্রতি বছরের মতো এবারও বিশ্বের প্রথম দিকের দেশগুলোর মধ্যে নতুন বছরকে স্বাগত জানিয়েছে দেশটি। ২০২৬ সালকে বরণ করে নিতে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে আয়োজন করা হয় বর্ণাঢ্য ও চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনী।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, নিউজিল্যান্ড টাইম জোন (ইউটিসি+১৩ ও কিছু অংশে ইউটিসি+১২:৪৫) হওয়ায় বিশ্বের বহু দেশের আগেই এখানে নতুন বছর শুরু হয়। এই কারণে প্রতিবছর বৈশ্বিকভাবে নববর্ষ উদযাপনের সূচনা হয় নিউজিল্যান্ড থেকেই।

নতুন বছরকে স্বাগত জানাতে অকল্যান্ড শহরের প্রতীক স্কাই টাওয়ারকে কেন্দ্র করে আয়োজন করা হয় আলোকোজ্জ্বল উৎসব। প্রায় পাঁচ মিনিটের এই আতশবাজির প্রদর্শনীতে ২৪০ মিটার উচ্চতার স্কাই টাওয়ারের বিভিন্ন স্তর থেকে একযোগে প্রায় ৩ হাজার ৫০০টি আতশবাজি নিক্ষেপ করা হয়। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড়ে মুখর হয়ে ওঠে স্কাই টাওয়ার সংলগ্ন এলাকা।

তবে দেশটির সবচেয়ে আগে নতুন বছর শুরু হয় চ্যাথাম দ্বীপপুঞ্জে, যা নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডের চেয়েও এগিয়ে থাকা একটি আলাদা টাইম জোনে অবস্থিত।

এদিকে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাসের কারণে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের বিভিন্ন এলাকায় ছোট পরিসরের কমিউনিটি উদযাপন বাতিল করা হয় বলে জানানো হয়েছে।

বিশ্বের সবচেয়ে আগে নতুন বছর শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির কিরিতিমাতি দ্বীপে, যা ইউটিসি-১৪ টাইম জোনে অবস্থিত। এর পরপরই নিউজিল্যান্ডসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে নতুন বছরের সূচনা হয়।

Reneta

টাইম জোনের এই ভৌগোলিক সুবিধার কারণেই প্রতিবছর বিশ্ববাসীর কাছে নতুন বছরের প্রথম উদযাপনের প্রতীক হয়ে ওঠে নিউজিল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ সালনতুন বছরনিউ ইয়ারনিউজিল্যান্ডস্বাগত জানালো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাস্কেটবল ফাইনাল দেখতে গিয়ে দুয়োধ্বনির মুখে ট্রাম্প

জুন ৯, ২০২৬

কৃষি ও পল্লী খাতে বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিম

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুন ৯, ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT