ক্রিকেট

ফার্ম করতে ক্রিকেট থেকে অবসর

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার একটি স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করছে, দর্শক বসার স্থান পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বপ্নপূরণ করতে ক্রিকেটকে বিদায় বলে দিলেন নিউজিল্যান্ডের জর্জ ওয়াকার। ফার্মে বিনিয়োগ করার উদ্দেশ্যে পেশাদার ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বর্ষী ব্যাটার।

জাতীয় দল জার্সিতে সবশেষ ২০১৮ সালে মাঠে নেমেছিলেন জর্জ। অবসর প্রসঙ্গে বলেছেন, ‘পেশাদার ক্রিকেটে ১৭ বছরের পূর্ণ যাত্রার পর, খেলা থেকে অবসরের ঘোষণা করছি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জীবনের একটি অবিশ্বাস্য অধ্যায়ের সমাপ্তি করছি। একইসঙ্গে একটি রোমাঞ্চকর কাজের সূচনা করছি। আমার প্রশিক্ষক, বন্ধুবান্ধব, পরিবার এবং স্ত্রী লরা সহ যারা ক্যারিয়ারজুড়ে আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।’

‘ফার্মে বিনিয়োগের মধ্যে দিয়ে আমার জীবনের পরবর্তী পর্ব শুরু করতে রোমাঞ্চিত। এখানে আমি নতুন ভূমিকাতে নিজেকে নিংড়ে দিতে চাই এবং ভালো কিছুর অপেক্ষায় আছি।’

২০১৫-১৮ সালের মধ্যে কিউইদের ১০টি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি খেলেছেন জর্জ। ওয়ানডেতে ২৭২ এবং টি-টুয়েন্টিতে ৯০ রান করেছেন। ২০১৫ সালে জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে ৩৮ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।

বিষয়:ওয়াকার জিম্বাবুয়ে নিউজিল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…